ব্রহ্মপুত্রে ডাকাতির ঘটনায় একজন গ্রেফতার, নেওয়া হলো রিমান্ডে

কুড়িগ্রাম প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৮

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে ডাকাতির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাবলু মিয়া ওরফে বাবুল (৫০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৭ ফেব্রুয়ারি) ভোরে গাইবান্ধা সদরের কামারজানি ইউনিয়নের চরাঞ্চলে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব ও পুলিশের একটি যৌথ দল। পরে দুপুরে তাকে কুড়িগ্রাম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডের অনুমতি নেয় পুলিশ।

চিলমারী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) ইমতিয়াজ কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার বাবলু মিয়া গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী ধুবনী এলাকার ফজলুল হকের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ব্রহ্মপুত্রে নৌ ডাকাতির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন । ব্রহ্মপুত্র নৌপথসহ ফুলছড়ি-বাহাদুরাবাদ নৌপথে সংঘটিত ডাকাতির ঘটনায় বাবলু মিয়া সক্রিয় সদস্য বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

নৌপুলিশ ফাঁড়ির আইসি ইমতিয়াজ কবির বলেন, ‘সম্প্রতি চিলমারী-রাজিবপুর নৌপথে ডাকাতির ঘটনায় সংশ্লিষ্টতা অভিযোগ বাবলু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। সে পেশাদার ডাকাত সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ব্রহ্মপুত্র নৌপথে ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছে। অন্য কয়েকজন সদস্যের নামও বলেছে। আমরা যাচাই-বাছাই করছি। আরও বিস্তারিত জানতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

প্রসঙ্গত, সম্প্রতি কুড়িগ্রামের চিলমারী-রৌমারী-রাজিবপুর নৌপথে একাধিক ডাকাতির ঘটনা ঘটেছে। ডিঙি নৌকায় করে মুখোশ পরা সশস্ত্র ডাকাতদল যাত্রীবাহী নৌকায় আক্রমণ করে নগদ টাকা ও মোবাইল ফোনসহ মালামাল লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। এতে ভয়ংকর হয়ে উঠেছে ব্রহ্মপুত্রযাত্রা। সর্বশেষ গত ৯ ফেব্রুয়ারি দুপুরে চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল খেয়াঘাটের কাছে ব্রহ্মপুত্র নদে ডাকাতির ঘটনা ঘটে। এতে ভুক্তভোগী এক যাত্রী বাদী হয়ে চিলমারী মডেল থানায় অজ্ঞাত আসামি করে মামলা করেন। মামলাটি চিলমারী নৌপুলিশ ফাঁড়ি তদন্ত করছে।

/কেএইচটি/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান