দেশে চাঁদাবাজি চলছে, শুধু হাত বদলেছে রেটও বেড়েছে: জামায়াত আমির

নীলফামারী প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৩আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৩

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা শুনতে পাই দেশে চাঁদাবাজি চলছে এখনও। শুধু হাত বদলেছে আর রেটও বেড়েছে। কারা করছে, সুযোগসন্ধানীরা। আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে অবনতি ঘটানো হচ্ছে।’

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে ডোমার উপজেলা পরিষদ মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এই অবস্থায় যদি কোনও নির্বাচন হয় তাহলে নির্বাচনকে খতম করে ফেলা হবে। চরম বিশৃঙ্খলা হবে, রক্তের বন্যা বয়ে যাবে। এ কারণেই আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে। তারপরে জাতীয় নির্বাচন।’

শফিকুর রহমান আরও বলেন, ‘দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে সরকারদলীয় নেতাদের আত্মীয়স্বজনরা ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ এমনকি জেলা পরিষদে গিয়ে বসেন।’

তিনি বলেন, ‘আমরা বলতে চাই, কোন দলের প্রার্থী নির্বাচিত হলো, কে নির্বাচিত হলো, এটা আমাদের দেখার বিষয় নয়। বিষয় হলো সৎ যোগ্য প্রার্থী নির্বাচিত হোক।’

উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির খন্দকার মো. আহমাদুল হক মানিক। জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আব্দুর রশীদ ও জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি