বন্দিদের স্বজনদের থেকে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৩

ঠাকুরগাঁও জেলা কারাগারে বন্দিদের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করাতে ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘুষ নেওয়ার অভিযোগে দুই কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, কারারক্ষী রহিম প্রথমে এক বন্দির স্বজনের সঙ্গে কথা বলেন এবং তাকে দেখা করানোর আশ্বাস দেন। এরপর সহকারী প্রধান কারারক্ষী আমিনুল এসে রহিমের সঙ্গে কথা বলেন এবং সাক্ষাতের জন্য ৪০০ টাকা নেওয়া হয়। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঠাকুরগাঁও জেলা কারাগারের পক্ষ থেকে অভিযুক্ত দুই কারারক্ষী আমিনুল ও রহিমকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা বৃহস্পতিবার এ ব্যাপারে বলেন, ‘ভাইরাল হওয়া ভিডিও জেলা প্রশাসনের নজরে আসামাত্রই এ ঘটনায় জড়িত ২ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কয়েদিদের আত্মীয়স্বজনকে জিম্মি করে এভাবে টাকা নেওয়ার ব্যাপারে জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার এবং গভীর তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।’

এ ঘটনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আলোচনা ও আলোড়ন ছড়িয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে মন্তব্য করছেন, কারাগারে দৃশ্যমান এই ঘটনার চাইতেও ভয়াবহ অনাচার চলে। বাংলাদেশের কারাগারগুলো সংশোধনাগারের পরিবর্তে অপরাধী ও দুর্নীতিবাজ তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর সঙ্গে অনেক সমাজের মুখোশধারী প্রতিষ্ঠিত লোকজন জড়িত, যারা কারারুদ্ধ মানুষের অসহায়তার সুযোগ নিয়ে শতকোটি টাকার বাণিজ্য করছে। অন্তর্বর্তী সরকারকে কারা সংস্কারের আবেদন জানিয়েছেন অনেকে। যাতে করে কারারুদ্ধ অপরাধীরা অপরাধপ্রবণতা থেকে বেরিয়ে এসে স্বাভাবিক জীবন ফিরে পায়।

/কেএইচটি/
সম্পর্কিত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি