‘রমজানে দিনে হোটেল-রেস্তোরাঁ বন্ধ রেখে পবিত্রতা রক্ষা করতে হবে’

রংপুর প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৫আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:০৫

রমজানের পবিত্রতা রক্ষা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে রংপুরে বিক্ষোভ করেছে মহানগর জামায়াত।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর রংপুর সিটি করপোরেশন কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, প্রেসক্লাব, জীবন বীমা মোড়, গ্র্যান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন রংপুর মহানগর জামায়াত আমির এ টি এম আজম খান, সেক্রেটারি আনোয়ারুল ইসলাম কাজল, মহানগর শিবির সভাপতি নুরুল হুদা, সেক্রেটারি আনিছুর রহমানসহ নেতৃবৃন্দ।

মিছিল শেষে শাপলা চত্বরের সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, রমজান মাসে দিনের বেলা হোটেল-রেস্তোরাঁ বন্ধ রেখে সব ধরনের অশ্লীলতা থেকে মুক্ত থেকে সংযমের মাধ্যমে মাসটির পবিত্রতা রক্ষা করতে হবে। মানুষ নিত্যপণ্যের লাগামহীন মূল্যে অস্থির হয়ে উঠেছে। এ অবস্থা চলতে দেওয়া যায় না। সব পণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে। সব ধরনের সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবি জানানো হয়।

/এফআর/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে