আ.লীগের সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার গ্রেফতার

রংপুর প্রতিনিধি
০৬ মার্চ ২০২৫, ০৮:১০আপডেট : ০৬ মার্চ ২০২৫, ০৮:১০

নীলফামারী-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে রংপুর নগরীর একটি বাসা থেকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। বুধবার (৫ মার্চ) দিবাগত রাত পৌনে ১টার দিকে রংপুর মহানগরীর সেনপাড়া মহল্লার  গুড় মজিবরের বাড়ির একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন রংপুর মেট্রোপলিটান পুলিশ কমিশনার মো. মজিদ আলী। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার রংপুর নগরীর সেনপাড়ার ওই ফ্ল্যাটের রুম ভাড়া নিয়ে অবস্থান করছিলেন।  গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন পুলিশ কমিশার মজিদ আলীর নেতৃত্বে একটি পুলিশের টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার নামে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা এবং নীলফামারীর ডিমলা ও সদর থানায় দুটি হত্যাচেষ্টা মামলা রয়েছে।

এ ছাড়াও তিনি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমানোর অর্থ জোগানদাতা ও মাস্টারমাইন্ড ছিলেন বলেও জানায় পুলিশ। রাতে তাকে কোতোয়ালি থানায় নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৬ মার্চ) তাকে আদালতে তোলা হবে। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে বলে জানা গেছে।

/কেএইচটি/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম