মারামারিতে একজন নিহতের গুজবে গোটা এলাকা রণক্ষেত্র

লালমনিরহাট প্রতিনিধি
০৮ মার্চ ২০২৫, ০৪:০২আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০৪:০২

তুচ্ছ ঘটনা ও একটি হত্যার গুজবকে কেন্দ্র করে লালমনিরহাটের জেলরোডের ডায়াবেটিক হাসপাতাল মোড় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। দুই পক্ষের মারামারিতে চার জন আহত হয়েছেন। এ সময় দুটি বাড়ি ভাঙচুর করা হয়। আহত একজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজ শেষে হাসাহাসিকে কেন্দ্র করে স্থানীয় আব্দুস ছালামের ছেলে রোহান ও শফিকুলের ছেলে সজিবের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরপর দুই পক্ষের মধ্যে মারামারি হয়।

সন্ধ্যায় হাসপাতাল থেকে ছালামের ছেলে জিসান, রোহান চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। আবারও দুই পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মারামারি হয়।

রাত ৯টার পর এই মারামারিতে একজন নিহত হয়েছে এমন গুজব এলাকায় ছড়িয়ে পড়লে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি ক্রমাগত উত্তপ্ত হতে থাকে। একপর্যায়ে এলাকাবাসী শফিকুলের বাড়িসহ দুটি বাড়ি ভাঙচুর করে। একসময় পুরো এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সেখান থেকে জিয়া, শাহিন, সজিব, সবুজকে আটক করে।

আহত রোহানের মা বিলকিছ বেগম বলেন, আমার ছেলে ও স্বামীকে একা পেয়ে শফিকুলের ছেলেরা মারধর করেছে। দুই বছর আগে থেকে তাদের সঙ্গে আমাদের মামলা চলছে।

সদর থানা ওসি নুরুন্নবি বলেন, হাসাহাসির মতো একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। একজন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিহতের ঘটনাটি গুজব। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। আমরা চার জনকে আটক করেছি।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান