ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৯ মার্চ ২০২৫, ০২:০৫আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০২:০৫

ঠাকুরগাঁওয়ে মোজাম্মেল হক মানিক নামে এক শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ।

ঘটনার পর ওই ছাত্রীকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৮ মার্চ) দুপুরে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। 

ছাত্রীর পরিবারের অভিযোগ, সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত আছে মোজাম্মেল হক মানিক। স্কুল বন্ধ থাকলেও শিক্ষার্থীদের প্রাইভেট পড়ায় সে। প্রতিদিনের মতো শনিবার প্রাইভেটে যায় ছাত্রী। এ সুযোগে ধর্ষণ করে। 

স্থানীয়দের দাবি, অভিযুক্তকে রক্ষা করতে নানা রকম পাঁয়তারা চলছে। গ্রামের প্রভাবশালী রাজনীতিকরা ঘটনাটিকে ধামাচাপা দিতে ওই শিশুকে সরকারি হাসপাতালে না পাঠিয়ে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যায়। গোপনে এখানে আলামত ধ্বংসের উদ্দেশ্য নিয়ে আসা হলে পরিবারটিকে এখান থেকে উদ্ধার করে সরকারি হাসপাতালে নেয় স্থানীয়রা।

এ বিষয়ে অভিযুক্ত স্কুলশিক্ষক মোজাম্মেল হক মানিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। তবে স্কুলের প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয় বন্ধ আছে। আমরা কাউকে কোচিং করানোর অনুমতি দিইনি।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জয়ন্ত কুমার সাহা বলেন, ধর্ষণের অভিযোগ নিয়ে আসা শিশুটিকে হাসপাতালে গাইনি বিভাগে ভর্তি করা হয়। তার চিকিৎসা দিয়ে শারীরিক পরীক্ষা করা হয়েছে। রিপোর্টগুলোর আসার পর আমরা নিশ্চিত হতে পারবো যে এটি আসলে ধর্ষণ কিনা।

এ বিষয়ে ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, অভিযুক্ত মানিককে আটক করা হয়েছে। সেই সঙ্গে ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। তদন্ত চলছে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

এদিকে, নারী দিবসে এমন ন্যক্কারজনক ঘটনার খবর শুনে শিশুটিকে দেখতে হাসপাতালে যান জেলা প্রশাসক ইশরাত ফারজানা। তিনি বলেন, একটা সভ্য সমাজে এ ধরনের আচরণ যারা করতে পারে তারা মানুষের কাতারে পড়ে না। ধর্ষক ব্যক্তি যে দলেরই হোক না কেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

/এএম/আরআইজে/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী