কুড়িগ্রামে ধর্মান্তরিত খ্রিস্টান মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি
২২ মার্চ ২০১৬, ১২:০৪আপডেট : ২২ মার্চ ২০১৬, ১২:৫৮

মুক্তিযোদ্ধা খুন কুড়িগ্রামে এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল ৭টায় সদ‌রের গাড়িয়ালপাড়ার আশরাফিয়া প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের পাশে এ হত্যার ঘটনা ঘ‌টে।
পু‌লিশ ও এলাকাবা‌সী জানায়,  সকাল ৭টার দিকে মুক্তিযোদ্ধা হোসেন আলী (৬৫) তার নিজ বাসার পার্শ্ববর্তী রাস্তায় হাঁটছিলেন। এসময় পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা ৩জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে থাকেন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এরপর দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে স্থান ত্যাগ করে।
মৃত হোসেন আলী ১৭ বছর আগে স্বপরিবারে ধর্মান্তরিত হয়ে খৃষ্টান ধর্ম গ্রহণ করেন। বলে  জানিয়েছে এলাকাবাসী।
এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান জানান, ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত দুইটি ককটেল উদ্ধার করা হয়েছে। তথ্য উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। আপাতত তদন্তের স্বার্থে এখনই পুরো বিষয়টি বলা যাচ্ছে না। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম