ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

নীলফামারী প্রতিনিধি
২৭ মার্চ ২০২৫, ০৯:১৪আপডেট : ২৭ মার্চ ২০২৫, ০৯:১৪

আওয়ামী লীগ সরকারের আমলে নীলফামারীতে র‌্যাবের ক্রসফায়ারে নিহত যুবদল নেতা গোলাম রব্বানীর পরিবারকে ঈদ উপহার পাঠিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৬ মার্চ) দুপুরে নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের পুলের পাড় গ্রামে নিহত গোলাম রব্বানীর পরিবারের স্ত্রী, মা ও সন্তানদের হাতে ঈদ উপহার হিসেবে অর্থসহায়তা, ঈদের উপহার ও ঈদকার্ড প্রদান করেন জেলা যুবদলের নেতাকর্মীরা।

এ সময় তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন জেলা যুবদলের সভাপতি এ এইচ এম সাইফুল্লাহ রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী।

এ সময় অন্যদের মধ্যে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম নান্টু, সদর উপজেলার সদস্যসচিব রাশেদ রেজ উদ দৌলা, যুগ্ম আহ্বায়ক লুৎফর সর্দার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুজ্জামান সেলিম, সাংগঠনিক সম্পাদক সামিনুর, যুবনেতা আনোয়ার হোসেন ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ডিসেম্বরে তৎকালীন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুরের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এরপর গোলাম রাব্বানীকে তুলে নিয়ে যায় র‌্যাব। পরে তার গুলিবিদ্ধ মরদেহ জেলা সদরের পলাশবাড়ী নামক স্থান থেকে উদ্ধার করা হয়। এর আগে, নিহত গোলাম রব্বানীর পরিবারকে সেমি পাকা বাড়ি তৈরি করে দেন তারেক রহমান।

/কেএইচটি/
সম্পর্কিত
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি