বাসের ধাক্কায় প্রাণ গেলো ট্রাফিক পুলিশ কর্মকর্তার

দিনাজপুর প্রতিনিধি 
২৮ মার্চ ২০২৫, ০৩:০৬আপডেট : ২৮ মার্চ ২০২৫, ০৩:০৬

দিনাজপুরের কাহারোলে বাসের ধাক্কায় আব্দুল করিম নামে ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় জেলার কাহারোল উপজেলার দশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম ট্রাফিক পুলিশের টিএসআই পদে কর্মরত ছিলেন।

কাহারোল থানার উপপরিদর্শক (এসআই) কাজল বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থেকে মোটরসাইকেলে করে দিনাজপুরে ফিরছিলেন আব্দুল করিম। দশমাইল এলাকায় পৌঁছালে শামীম পরিবহনের একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান আব্দুল করিম। 

এসআই কাজল বলেন, বাসটি আটক করে বীরগঞ্জ থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। 

/এএম/আরআইজে/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে