‘ইসরায়েল নিজেদের অপরাজেয় ভাবলেও একদিন পতন হবেই’

রংপুর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৫, ২২:১৮আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ২২:১৮

ফিলিস্তিনের ওপর ইসরায়েলি বাহিনীর চালানো হামলার প্রতিবাদে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টি। রবিবার (১৩ এপ্রিল) বিকালে নগরীর সেন্ট্রাল রোডের রংপুর জেলা জাতীয় পার্টি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর পায়রা চত্বর, স্টেশন রোড, প্রেস ক্লাব, দেওয়ানবাড়ি রোড, জেলা পরিষদ সুপার মার্কেট, জেলা পরিষদ কমিউনিটি সেন্টার পাবলিক সিটি করপোরেশন, সিটি বাজারসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, রংপুর জেলার আহ্বায়ক আজমল হোসেন লেবু, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর জেলার সদস্য সচিব আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি জহেদুল ইসলাম, জাতীয় যুব সংহতি রংপুর জেলার সভাপতি হাসানুজ্জামান নাজিম, রংপুর সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মাসুদ নবী মুন্না, মিঠাপুকুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আনিসুর রহমান আনিছসহ অন্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বাহিনী যে গণহত্যা চালাচ্ছে তা নিন্দনীয়। তারা এর মাধ্যমে নিজেদের অপরাজেয় ভাবলেও একদিন তাদের পতন হবেই। বক্তারা বলেন, এখন গাজা মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সেখানে খাদ্য , পানিসহ মানবিক সংকট তীব্র আকার ধারণ করেছে। তারা সারা বিশ্বের বিবেকবান মানুষের কাছে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর আকুল আবেদন জানান। সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামে আরও অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান।

/এফআর/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী