ব্যবসায়ীর গোডাউনে টিসিবির পণ্য, বিক্রি করেছেন চেয়ারম্যান

গাইবান্ধা প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৫, ২৩:৫৩আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ২৩:৫৩

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নে টিসিবির পণ্য বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের শোভাগঞ্জ বাজার এলাকার এক ব্যবসায়ীর গোডাউন থেকে ২০০ কেজি চাল, ৮০ কেজি ডাল ও চিনি জব্দ করেছে প্রশাসন। 

বুধবার (১৬ এপ্রিল) বিকালে স্থানীয় লোকজন পণ্যগুলো আটক করেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান ঘটনাস্থলে গিয়ে সেগুলো জব্দ করেন।

স্থানীয়রা জানায়, শান্তিরাম ইউনিয়ন পরিষদের কার্ডধারী ৪০ জন উপকারভোগীর জন্য বরাদ্দকৃত টিসিবির পণ্য বিতরণ না করে ইউপি চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন স্থানীয় ব্যবসায়ী বেলাল হোসেনের কাছে তা বিক্রি করে দেন। বুধবার দুপুরে বেলাল হোসেন পণ্যগুলো ভ্যানে করে শোভাগঞ্জ বাজারের পাশের গোডাউনে আনেন। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন তা আটক করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) গিয়ে ৮০ লিটার সয়াবিন তেল, ৮০ কেজি মসুর ডাল, এক কেজি চিনি ও ২০০ কেজি চাল জব্দ করে ছাপড়হাটি ইউনিয়নের সদস্য আনছার আলীর জিম্মায় রাখেন।

তবে বিক্রি করার অভিযোগ অস্বীকার করে শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান খোকন বলেন, ‌ডিলার টিসিবির পণ্য উপকারভোগীদের মাঝে বিতরণ করেছেন। এখানে আমার কোনও সংশ্লিষ্টতা নেই। একটি মহল ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে এমন অপপ্রচার চালাচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস বলেন, ‌খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশ ঘটনাস্থলে যান। তারা এক ব্যবসায়ীর গোডাউনে টিসিবির পণ্য পেয়ে তা জব্দ করেন এবং পরে সেগুলো এক ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়। বিষয়টি তদন্ত করে মামলা হবে কিনা, তা পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
টিসিবির ট্রাক সেল: স্বল্প আয়ের পাশাপাশি মধ্যবিত্তদেরও অপেক্ষা
আজ থেকে টিসিবির ট্রাক সেল শুরু, কত টাকায় মিলবে তিন পণ্য
তেলের দাম বাড়ালো টিসিবি, ঈদ উপলক্ষে ৭২০ ট্রাক সেল
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের