গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে লাগা আগুনে পুড়লেন দুই বোন

নীলফামারী প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৫, ১৮:১০আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৮:১০

নীলফামারীর সদরে সংগলশী ইউনিয়নের হাজী পাড়া এলাকায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই বোন অগ্নিদগ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) আনুমানিক সকাল সাড়ে ৭ টার দিকে রান্না করার সময় ঘটনাটি ঘটে।

অগ্নিদগ্ধরা হলেন- সুইটি আক্তার (২০) ও তাসকিনা আক্তার (২৩)। তারা জেলার ডোমার উপজেলার হরিণচড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরা ইপিজেডের সেকশন সেভেন নামক পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন তারা। দুই বোনই ওই এলাকায় একটি ভাড়ায় বাসায় বসবাস করতেন। সেখানে রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তারা অগ্নিদগ্ধ হন।

বিস্ফোরণের শব্দ ও ধোঁয়া দেখে আশপাশের লোকজন ছুটে এসে উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে প্রথমে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে তারা চিকিৎসাধীন আছেন।

সদর থানার ওসি এম আর সাঈদ জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণের কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী