সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

নীলফামারী প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৫, ১৯:০৬আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৯:০৬

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নীলফামারীতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে জেলা জজ আদালতের আইনজীবী সমিতির মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো, সহসভাপতি রবিউল আহসান প্রামাণিক, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গোলাম মোস্তফা সজীব প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার আজ্ঞাবহ প্রধান বিচারপতি ছিলেন এ বি এম খায়রুল হক। তিনি দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছেন, বিচার বিভাগকে ধ্বংস করেছেন। তার কারণেই শেখ হাসিনা আরো বেশি ফ্যাসিস্ট হয়ে উঠেছিলেন। গণতন্ত্র ধ্বংস করার পেছনে তারই ভূমিকা মুখ্য ছিল বলে বক্তারা জানান। 

এ ছাড়াও কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান খান রিনো জানান, পুরো বিচারব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিলেন খায়রুল হক। শেখ হাসিনা তার আমলে ১৬ বার সংবিধান পরিবর্তন করেন। আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশ পালন করে দেশের আইনকে ধ্বংস করেছিলেন তিনি। যার কারণে ফ্যাসিস্ট শেখ হাসিনা ভোটারবিহীন দিনের নির্বাচন রাতে করতে সাহস পেয়েছিলেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জেলা কমিটির সভাপতি জানান, বিচারপতি খায়রুল হক মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে। একজন বিচারপতি কীভাবে এই জালিয়াতি করতে পারেন। বিচারক নামের কলঙ্ক তিনি।

আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, অবিলম্বে তাকে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় দেশের আইনজীবীরা বসে থাকবে না, বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। সংবাদ সম্মেলন শেষে আদালত চত্বরে আইনজীবীরা একটি বিক্ষোভ মিছিল করেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

/কেএইচটি/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
একটি গোষ্ঠী সরকার ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী
সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিকালে সংবাদ সম্মেলন
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের