৮ আগস্ট ‘বিপ্লব বেহাত দিবস’ পালনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

ঢাবি প্রতিনিধি
২৭ জুন ২০২৫, ১৭:৪৪আপডেট : ২৮ জুন ২০২৫, ০২:১৮

অন্তর্বর্তী সরকার ৮ অগাস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের যে ঘোষণা দিয়েছে তা প্রত্যাখান করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির আহ্বায়ক শরীফ ওসমান হাদী বলেছেন, সরকার যদি সেদিন নতুন বাংলাদেশ দিবস পালন করে, তাহলে ইনকিলাব মঞ্চ বিপ্লব-বেহাত দিবস পালন করবে।

শুক্রবার (২৭ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে এ অবস্থানের কথা তুলে ধরেন তিনি।

শরীফ ওসমান হাদী বলেন, ‘অন্তর্বর্তী সরকার ৮ অগাস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করতে চায়। আমরা তা হতে দেবো না। ৮ অগাস্ট আবার কোথা থেকে এলো? আমাদের জাতীয় মুক্তি দিবস ৫ অগাস্ট। আমরা বেঁচে থাকতে ৮ অগাস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করতে দেওয়া হবে না। সরকার এমন কিছু করলে ওই দিন সারা দেশে পালিত হবে বিপ্লব-বেহাত দিবস।’

তিনি বলেন, ‘শহীদ আবু সাঈদ দিবসকে শুধু আবু সাঈদ দিবস না করে বরং জুলাই শহীদ দিবস বা শহীদ দিবস ঘোষণা করা হোক। যাতে অন্যান্য শহীদের পরিবার এই দিবসটিকে সমানভাবে নিজের করে নিতে পারে।’

জুলাই সনদ আদায়ের দাবিতে আগামী ১ জুলাই ‘লাল মার্চ’ ঘোষণা করা হয়েছে উল্লেখ করে হাদি বলেন, ‘সেদিন শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে বিকাল ৪টায় ছাত্র-জনতা মানিক মিয়া অ্যাভিনিউয়ে রওনা করবে জুলাই সনদ আদায়ের দাবিতে।’

তিনি বলেন, ‘সেদিন লাল মার্চে যেসব জুলাই যোদ্ধারা আসবেন, শহীদ পরিবার আসবে, ছাত্র-জনতা আসবেন, জুলাই সনদ আদায়ের দাবিতে তারাই সিদ্ধান্ত নেবেন। তারা যদি মনে করেন, জুলাই সনদ না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন; আমরাও তাদের সঙ্গে থাকবো।’

/আরকে/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি