রাতের আঁধারে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে দেড় ঘণ্টা অবরোধ

দিনাজপুর প্রতিনিধি
১৫ মে ২০২৫, ০৮:৪৯আপডেট : ১৫ মে ২০২৫, ০৮:৪৯

ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করার দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে দেড় ঘণ্টা দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (১৪ মে) রাত সাড়ে ৯টা থেকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের সড়কে বসে তারা এই অবস্থান কর্মসূচি পালন শুরু করে।

ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটির ব্যানারে এই কর্মসূচিতে প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীদের দাবি, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনার বিচার ও দাবি বাস্তবায়নের জন্য তারা এই বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন।

এই কর্মসূচির সময় রাস্তায় আগুন জ্বালিয়ে দেন তারা। এ ছাড়া শিক্ষার্থীদের অবরোধের ফলে রাস্তায় দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।

পরে রাত ১১টার দিকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে কর্মসূচি প্রত্যাহার করে নেয়। এরপর থেকে ওই মহাসড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়।

/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী