পূজা উদযাপন পরিষদের দুই নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

যশোর প্রতিনিধি
১৪ মে ২০২৫, ২২:২৮আপডেট : ১৪ মে ২০২৫, ২২:৩০

রাষ্ট্রদ্রোহের অভিযোগে যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। বুধবার (১৪ মে) মানবাধিকার সংগঠন রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক বাদী হয়ে এ মামলা করেছেন।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগের তদন্ত করে যশোর কোতোয়ালি থানার ওসিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী সুদীপ্ত ঘোষ।

আসামিরা হলেন- যশোর শহরের নলডাঙ্গা রোডের তারাপদ দাসের ছেলে ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপঙ্কর দাস রতন ও খালধার রোডের ফটিক চন্দ্র ঘোষের ছেলে ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তপন কুমার ঘোষ।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, আসামিরা বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে আওয়ামী লীগের নেতা ও ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। ২০২৪ সালের জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকার প্রধান দেশ ছেড়ে পলিয়ে যান। এরপর রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে সংসদ বিলুপ্ত করে অন্তর্বর্তী সকরার গঠন করেন। আসামিরা এতে সন্তুষ্ট না হয়ে নতুন সরকারের বিরুদ্ধে মানুষের বিদ্বেষ সৃষ্টির ষড়যন্ত্র শুরু করেন। এরই ধারাবাহিকতায় আসামিরা সরকারের বিরুদ্ধে ঘৃণা, সহিংসতা উসকে দেওয়ার লক্ষ্যে সাম্প্রদায়িক হামলার মিথ্যা তথ্য দিয়ে লিফলেট তৈরি করে বিলি, সমাবেশে বক্তব্য ও সামাজিক মাধ্যমসহ মিডিয়ায় উসকানিমূলক বক্তব্য প্রদান করেন।

আসামিরা ২০২৪ সালের ১২ আগস্ট থেকে চলতি বছরের ১২ এপ্রিল পর্যন্ত লিফলেট বিতরণসহ বিভিন্ন মাধ্যমে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছেন। তাদের এহেন কর্মকাণ্ড দেশের সার্বভৌমত্ব, সংহতি ও শৃঙ্খলার প্রতি হুমকি স্বরূপ। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট ও দেশবিরোধী ষড়যন্ত্র দৃষ্টিগোচর হওয়ায় তিনি আদালতে এ মামলা করেছেন বলে বাদী তার আর্জিতে জানান।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সাত মামলায় ডা. দীপু মনির জামিন আবেদন
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী