উজানে ভারী বৃষ্টিতে বাড়তে পারে ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলার পানি

কুড়িগ্রাম প্রতিনিধি
১৭ মে ২০২৫, ১৮:০৪আপডেট : ১৭ মে ২০২৫, ১৮:০৪

উজানে ভারী বৃষ্টিপাতের ফলে নেমে আসা ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি বাড়তে পারে। আগামী তিন থেকে চার দিন এসব নদ-নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। 

শনিবার (১৭ মে)  পাউবোর কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাতে এ তথ্য জানান। একই সময়ে তিস্তার পানি কমতে শুরু করবে বলেও জানায় পাউবো।

শুক্রবার (১৬ মে) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রহ্মপুত্র, দুধকুমার ও ধরলা নদীর পানি বাড়ছে। আগামী দুই দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে তিস্তা নদীর পানি স্থিতিশীল রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী দুই দিন এসব নদ-নদীর অববাহিকায় মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুই থেকে তিন দিন এসব নদ-নদীর পানির সমতল বৃদ্ধি পেতে পারে। তবে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হবে। ফলে এ সময় এই অঞ্চলের কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা কম।

পাউবোর কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, ‘উজানে ভারী বৃষ্টিপাতের ফলে ব্রহ্মপুত্র ও দুধকুমারে পানি বাড়তে পারে। এর ফলে ধরলাতেও পানি বৃদ্ধি পেতে পারে। তবে কোনও নদীর পানি বিপদসীমার কাছাকাছি যাওয়ার পূর্বাভাস নেই। ফলে বন্য পরিস্থিতি সৃষ্টি কিংবা নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা কম।’

/এএম/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
চার অঞ্চলে ঝড়ের আভাস
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের