ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ৪

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৯ মে ২০২৫, ১২:৩৩ আপডেট : ১৯ মে ২০২৫, ১২:৩৬

ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৫ মাইল এলাকায় ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এর মধ্যে ঘটনাস্থলে দুই জন এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান।

দুর্ঘটনায় আরও চার জন গুরুতর আহত হয়েছেন। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক মানিক হোসেন (৩৪), তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার সদর রোড কলোনিপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে; এবং মাইক্রোবাসের যাত্রী দেলোয়ার হোসেন (৩৫), তিনি একই উপজেলার হাজীপাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে। গুরুতর আহতদের মধ্যে মাইক্রোবাসের আরেক যাত্রী ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর জুলফিকার আলী (৪৫) হাসপাতালে নেওয়ার পথে মারা যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইমরুল (৪৫) নামে আরেকজন। তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌরসভার বাসিন্দা এবং ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর হিসেবে কর্মরত ছিলেন বলে পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়।

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে আহতদের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- ঠাকুরগাঁও মুন্সিহাটের বাসিন্দা মিজানুর রহমান (৪৮), পৌরসভার হাজিপাড়ার বাসিন্দা আল মামুন (৪০), আব্দুল মান্নান (৩৭) ও নাহিদ (৩৭)। এরা প্রত্যেকেই ঠাকুরগাঁও জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর বলে সূত্র জানায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির মধ্যে ঠাকুরগাঁও থেকে একটি মাইক্রোবাস দিনাজপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি ট্রাক ঠাকুরগাঁওয়ের দিকে আসছিল। পথে ২৫ মাইল এলাকায় তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। ঘটনাস্থল থেকেই দুইজনের মরদেহ উদ্ধার করা হয়। আহত ছয় জনকে হাসপাতালে নেওয়ার সময় আরও একজন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজন মারা যান।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, দুর্ঘটনার পরও ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন:

প্রচণ্ড বৃষ্টিতে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, ৩ জন নিহত

/কেএইচটি/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
নেপালে তুষারধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম