ভারতে যাওয়ার সময় আটক যুবলীগ কেন্দ্রীয় নেতাকে গাইবান্ধার থানায় হস্তান্তর

গাইবান্ধা প্রতিনিধি
২০ মে ২০২৫, ১৮:৪৭আপডেট : ২০ মে ২০২৫, ১৮:৪৭

ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে আটক যুবলীগের কেন্দ্রীয় নেতা জামিল আহমেদকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) বিকালে বেনাপোল বন্দর থানা থেকে তাকে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে আসে পুলিশ।

এর আগে, সোমবার (১৯ মে) সকাল ৯টার দিকে বেনাপোল স্থলবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।

আটক জামিল আহমেদ (৪২) যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার শ্রীপতিপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম বলেন, চিকিৎসা ভিসায় ভারতে যাওয়ার সময় স্থলবন্দরে যুবলীগ নেতা জামিলকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ইমিগ্রেশন পুলিশ। আটকের পর তাকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করে। খবর পেয়ে তাকে গোবিন্দগঞ্জে নিয়ে আসতে রাতেই বেনাপোল বন্দর থানায় পুলিশ পাঠানো হয়। পরে কড়া নিরাপত্তায় একটি গাড়িতে করে তাকে গোবিন্দগঞ্জ থানায় আনা হয়েছে।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
যুবলীগের মিছিলে এনসিপির ধাওয়া, পুলিশ বলছে জানা নেই
বাগেরহাটে সাবেক যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা
ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগ-যুবলীগের ৩২ নেতাকর্মী গ্রেফতার
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম