বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ ঘোষণা

লালমনিরহাট প্রতিনিধি
২৪ মার্চ ২০১৬, ২৩:৩১আপডেট : ২৪ মার্চ ২০১৬, ২৩:৩৩

লালমনিরহাট লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন বুড়িমারী স্থলবন্দর দিয়ে আগামী শনিবার পর্যন্ত সব ধরনের আমদানি-রফতানি বন্ধ ঘোষণা করেছে বন্দর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বাংলাদেশে সরকারি ও স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার ও শনিবার ছুটি থাকায় বুড়িমারী স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ করা হয়েছে। এছাড়া ভারতে দোলপূজার ছুটি থাকায় বৃহস্পতিবারও বন্দরের আমদানি-রফতানি বন্ধ ছিল।
এ বিষয়ে জানতে চাইলে বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সহকারি কমিশনার হুমায়ুন হাফিজ বলেন, ‘দুই দেশের মোট তিনদিন সরকারি ছুটি থাকায় বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারীরা চলাচল ও বন্দরের অভ্যন্তীণ পণ্য লোড-আনলোড কার্যক্রম চালু থাকবে।’
/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের