অন্তর্বর্তী সরকারকে ছোবল দেওয়ার অপেক্ষায় আছে দালালরা: চরমোনাই পীর

দিনাজপুর প্রতিনিধি
২৮ মে ২০২৫, ২১:২৪আপডেট : ২৮ মে ২০২৫, ২১:৪৯

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার এসেছে চ্যালেঞ্জের মুখে। এই চ্যালেঞ্জের কোনও শেষ নেই। ভারত শকুনচক্ষুতে প্রতিটা মুহূর্ত তাকিয়ে আছে বাংলাদেশের দিকে যে কখন ছোবল দেওয়া যাবে। এর মধ্যে তাদের দালালরাও দেশের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। অপেক্ষায় আছে, সুযোগ পেলেই সরকারকে ছোবল দেবে।’

বুধবার (২৮ মে) বিকালে দিনাজপুরের ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাইয়ের পীর বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের শেষ নেই। এই অবস্থাতেও একদল নেমেছে তড়িৎ নির্বাচনের জন্য। সংস্কারের কথা তাদের কোনও আলোচনায় দেখি না। খুনি, গুমকারদের, টাকা পাচারকারীদের বিচারের ব্যাপারে তেমন কোনও গুরুত্ব তাদের আলোচনায় আমরা পাইনি। শুধু আমরা নির্বাচন নির্বাচন বলতে শুনছি। বাংলাদেশে কোনও চাঁদাবাজদের ঠাঁই হবে না।’

ইসলামী আন্দোলন বাংলাদেশ দিনাজপুর দক্ষিণের সভাপতি নূর আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও দিনাজপুর উত্তরের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুফতি মুহাম্মদ খাইরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেন্দ্রীয় সহসভাপতি মুনতাছির আহমাদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকীসহ দলটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
‘হামে এত শিশুর মৃত্যু স্বাস্থ্য খাতে রাষ্ট্রীয় ব্যর্থতাকে প্রকট করে তুলেছে’ 
স্বাধীনতাকে অর্থবহ করতে রাষ্ট্রের সংস্কার জরুরি: চরমোনাই পীর
এবার চরমোনাই পীরের সঙ্গে সাক্ষাৎ করবেন তারেক রহমান
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী