বাথরুম থেকে সমবায় কর্মকর্তার মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
২৯ মে ২০২৫, ১৬:২৭আপডেট : ২৯ মে ২০২৫, ১৬:২৭

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা খান মোহাম্মদ মোস্তাক নাসিরের (৫০) মরদেহ বাথরুম থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১টার দিকে উপজেলা অফিসার্স কোয়ার্টার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, পলাশবাড়ী উপজেলা সমবায় কর্মকর্তা খান মোহাম্মদ মোস্তাক নাসির উপজেলা পরিষদের অফিসার্স কোয়াটারে থাকতেন। আজ সকালে পাশের রুমের এক অফিসার (আইসিটি) তাকে ডাকতে গিয়ে কোন সাড়াশব্দ না পেয়ে আশপাশের লোকজনকে জানান। পরে ডাকাডাকির এক পর্যায়ে সকলে মিলে দরজার লক ভেঙ্গে ভেতরে ঢুকে বাথরুমে তার মরদেহ দেখতে পায়।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভু্ট্টু বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও জানান, রাতের কোনও একসময়ে স্ট্রোকজনিত কারণে বাথরুমেই ওই অফিসারের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসন পরবর্তী ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেবেন।

এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল আলম বলেন, ‘সমবায় কর্মকর্তা খান মোহাম্মদ মোস্তাক নাসিরের ঢাকার পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।‘

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রিজের নিচ থেকে নারীর মাথা ও হাত উদ্ধার, বাকি অংশ পাওয়া যায়নি
ডোবায় গৃহবধূর লাশ, তিন আসামি র‍্যাবের হা‌তে গ্রেফতার
প্রেমে পড়ে জীবনটাই শেষ মুন্নির
সর্বশেষ খবর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা