গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা ৭

গাইবান্ধা প্রতিনিধি
০৬ জুন ২০২৫, ১৮:২০আপডেট : ০৬ জুন ২০২৫, ১৮:২০

গাইবান্ধায় আবারও সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে এক শিশুর মৃত্যু এবং মা-বাবাসহ তিন জন আহত হয়েছেন। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হলো।

শুক্রবার (৬ জুন) বিকাল সোয়া ৫টার দিকে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক সড়কের বোগদহ কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ওই এলাকায় লবণবোঝাই একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা ৮ বছরের এক শিশুর মৃত্যু হয়। আহত হয় শিশুটির মা-বাবাসহ ৩ জন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ নিয়ে গাইবান্ধা জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫ জন।

/কেএইচটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী