দিনাজপুরে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

দিনাজপুর প্রতিনিধি
১০ জুন ২০২৫, ০৯:০২আপডেট : ১০ জুন ২০২৫, ০৯:০৯

দিনাজপুরের খানসামা উপজেলার একটি গ্রামে দ্বিতীয় শ্রেণি পড়ুয়া ৯ বছর বয়সী এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে সোমবার (৯ জুন) সন্ধ্যায় খানসামা থানায় লিখিত এজাহার দাখিল করেছেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছে আসামি নুরন্নবী ইসলাম (২১)। 

অভিযুক্ত নুরুন্নবী উপজেলার টংগুয়া কছির পাড়ার শফিকুল ইসলামের ছেলে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

শিশুটির পরিবার ও এজাহার সূত্রে জানা গেছে, রবিবার (৮ জুন) বিকালে ওই স্কুল ছাত্রীর বাবা-মা পার্শ্ববর্তী একটি চাতালে ধান ও খড় শুকানোর কাজে ব্যস্ত ছিল। এ সময় অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করে পানির তৃষ্ণা পেলে সব শিশু অভিযুক্ত নুরুন্নবী ইসলামের বাড়িতে যায়। এই সময়ে সুযোগ পেয়ে অভিযুক্ত যুবক ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে অসুস্থ অবস্থায় ভুক্তভোগী শিশুটিকে রেখে পালিয়ে যায়।

বিষয়টি টের পেয়ে অভিযুক্ত যুবকের বাবা-মা স্কুল ছাত্রীকে বাড়ির বাইরে রেখে আসে। পরে অন্য শিশুদের মাধ্যমে খবর পেয়ে ভুক্তভোগী স্কুল ছাত্রীর বাবা-মা শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্তসহ তার বাবা মা পলাতক রয়েছেন।

এই ঘটনায় সোমবার সন্ধ্যায় ভুক্তভোগী ওই শিশুর মা বাদী হয়ে নুরুন্নবী, তার বাবা, মা ও ভাইকে আসামি করে মামলা করেন। তিনি মেয়ের ওপর এই জঘন্য অত্যাচারের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।  

ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করে খানসামা থানার ওসি নাজমুল হক বলেন, এই ঘটনায় একটি মামলা করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। 

/এফআর/
সম্পর্কিত
শিশু ধর্ষণের অভিযোগে কেয়ারটেকার আটক
রিমান্ডে কী তথ্য দিয়েছেন ডেভিড ইমন ধামা ইলিয়াস
সাবেক সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা