অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ যৌথবাহিনীর অভিযান, ৩ বাস কাউন্টারে জরিমানা

দিনাজপুর প্রতিনিধি
১১ জুন ২০২৫, ১৩:৩৫আপডেট : ১১ জুন ২০২৫, ১৩:৩৫

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দিনাজপুরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতে তিনটি বাস কাউন্টার মালিককে আর্থিক জরিমানা করা হয়।

মঙ্গলবার (১০ জুন) রাতে জেলা শহরের কালিতলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল, দিনাজপুরের ২৮ বীর সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিদ আহমেদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে অতিরিক্ত ভাড়া আদায় ও ভাড়ার তালিকা না টানানোর জন্য যমুনা লাইনের মালিককে ১০ হাজার, আহাদ এন্টারপ্রাইজের মালিককে ১০ হাজার ও শ্যামলী কাউন্টারের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল বলেন, এখানে বেশ কয়েকটি কাউন্টারে আমরা অভিযান পরিচালনা করেছি। যেসব কাউন্টারে অপরাধ সংঘটিত হয়েছে সেখানে মোবাইল কোর্ট আইন অনুযায়ী অর্থদণ্ড প্রদান করেছি। এই অভিযানের মাধ্যমে সচেতন করাই আমাদের লক্ষ্য। 

ক্যাপ্টেন তানজিদ আহমেদ বলেন, যাত্রী হয়রানি, ভাড়া বেশিসহ বিভিন্ন অভিযোগ আমরা পেয়ে আসছিলাম। সেজন্য আজকে অভিযান পরিচালনা করা হয়েছে। যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য এবং হয়রানি কমানোর জন্য আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের