মুক্তি পেয়ে কারাগার থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই ফের ছাত্রলীগ নেতাকে গ্রেফতার

রংপুর প্রতিনিধি
১৬ জুন ২০২৫, ১০:০৩আপডেট : ১৬ জুন ২০২৫, ১০:০৩

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ রংপুর মহানগর সভাপতি শফিয়ার রহমান স্বাধীনকে রংপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটক থেকে আবারও গ্রেফতার করেছে পুলিশ।

তার বিরুদ্ধে থাকা মামলায় রবিবার (১৫ জুন) রাতে জামিনে মুক্তি পাওয়ার পর কারাগারের সামনে থেকেই আবারও তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর কোতোয়ালি থানার ওসি শুক্কুর আলী।

কারাগার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্রজনতার উপর হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় করা একটি মামলায় শফিয়ার রহমান স্বাধীনকে চলতি বছরের ২৪ মার্চ পুলিশ গ্রেফতার করে। এরপর থেকে তিনি রংপুর কেন্দ্রীয় কারাগারে আটক ছিলেন। সম্প্রতি ওই মামলায় আদালত থেকে জামিন পান তিনি।

তার জামিনের আদেশনামা রংপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছালে রবিবার রাত ৮টার দিকে কারাগার থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে প্রধান ফটকের সামনে থেকে আবারও তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে সরাসরি রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় নিয়ে আসা হয়।

কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, ছাত্রলীগ নেতা স্বাধীনকে রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছয় জন নিহত, হত্যাচেষ্টাসহ বেশ কয়েকটি মামলার একটিতে গ্রেফতার দেখানোর প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি শুক্কুর আলী গ্রেফতার করার স্বীকার করলেও তিনি জরুরি কাজে বাইরে আছেন জানিয়ে বলেন, এ বিষয়ে পরে কথা বলবেন।

/এফআর/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি