ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ রেলকর্মীর বিরুদ্ধে

নীলফামারী প্রতিনিধি
২৫ জুন ২০২৫, ১৭:৩৭আপডেট : ২৫ জুন ২০২৫, ১৯:৪৫

ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের শৌচাগারে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত সাইফুল ইসলামের বাড়ি গাইবান্ধায়। তাকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ জুন) সকাল পৌনে ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে এ ঘটনা ঘটে। রেলওয়ের নীলফামারী জেলা পুলিশ সুপার ফরহাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রেলের কর্মচারী (ট্রেনের পিএ অপারেটর) সাইফুল ইসলামকে (২৮) আটক করেছে সৈয়দপুর রেলওয়ে পুলিশ। রেলওয়ে পুলিশ জানিয়েছে, ওই নারী যাত্রীর বাড়ি কুড়িগ্রামে।

রেলওয়ে জেলা পুলিশ সুপার জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে রংপুর এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে থাকা অবস্থায় ট্রেনের শৌচাগারে এক নারী যাত্রীকে রেলওয়ের পিএ অপারেটর সাইফুল ইসলাম ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে। পরে ভুক্তভোগী ওই নারী বিষয়টি ট্রেনে দায়িত্বরত রেলওয়ে পুলিশকে জানান। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা সাইফুলকে আটক করেন।

তিনি আরও জানান, তাদের দুই জনকে বগুড়ার সান্তাহার জংশন রেলওয়ে থানায় নামিয়ে নেওয়া হয়। পরের ট্রেনে তাদের ঢাকার কমলাপুরে ফেরত পাঠানো হয়েছে। যেহেতু ঘটনাস্থল কমলাপুরে, তাই সেখানে মামলা করা হবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে