কুড়িগ্রামে ২২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি 
৩০ জুন ২০২৫, ১৯:৫১আপডেট : ৩০ জুন ২০২৫, ১৯:৫১

কু‌ড়িগ্রা‌মের রৌমারী‌তে ২২ হাজার ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রকিব হাসান ওরফে রফিককে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) সকালে উপজেলার চর নতুন বন্দর গ্রামে র‌ফি‌কের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এ তথ্য জানান।

গ্রেফতার র‌ফিক উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর গ্রামের সাবেক সেনাসদস্য আনোয়ার হোসেনের ছেলে। তার বিরু‌দ্ধে মাদকের একা‌ধিক মামলা র‌য়ে‌ছে। এর আগে ২০২৩ সালে রফিকের ঘরের সিন্দুকের ভেতর থেকে ২২ হাজার ৬০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার ক‌রেছিল রৌমারী থানা পুলিশ।

পু‌লিশ জানায়, মাদক মজুত আছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার সকালে র‌ফি‌কের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রফিক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাকে গ্রেফতার করা হয়। পরে শরীর তল্লাশি করে ১০ হাজার এবং তার ঘরে তল্লা‌শি ক‌রে ড্রয়ার থে‌কে আরও ১২ হাজার ১০০ পিসসহ ২২ হাজার ১০০টি ইয়াবা ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।

ও‌সি লুৎফর রহমান ব‌লেন, গ্রেফতার রফিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার তা‌কে আদাল‌তে সোপর্দ করা হ‌বে।

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি