পটিয়ার ঘটনা আবার ঘটলে ৫ আগস্টের পুনরাবৃত্তি হবে: হাসনাত আবদুল্লাহ

কুড়িগ্রাম প্রতিনিধি
০২ জুলাই ২০২৫, ১৮:০৪আপডেট : ০২ জুলাই ২০২৫, ১৮:৪৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ পুলিশের উদ্দেশে বলেছেন, ‘আমরা আপনাদের বলবো, কোনও রাজনৈতিক দলপন্থি না হয়ে আপনারা বাংলাদেশপন্থি পুলিশ হয়ে ওঠেন। আমাদের এনসিপির পুলিশও প্রয়োজন নেই। এনসিপি মনে করে, জনতাই বৈধতা এবং জনতাই ক্ষমতা। আমরা বাংলাদেশের উন্নয়ন চাই।’

চট্টগ্রামের পটিয়ার ঘটনার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে এনসিপির এই নেতা বলেন, ‘পুলিশ ভাইদের বলছি, পটিয়ায় যে ঘটনা হয়েছে এই ঘটনার যদি পুনরাবৃত্তি হয় তাহলে ৫ আগস্টের পুনরাবৃত্তি হবে।’

বুধবার (২ জুলাই) দুপুরে ‘জুলাই পদযাত্রা’ নিয়ে কুড়িগ্রামে পৌঁছে জেলা শহরের ঘোষপাড়ায় অনুষ্ঠিত পথসভায় তিনি পুলিশ বাহিনীর সদস্যদের হুঁশিয়ার করে দিয়ে এ কথা বলেন।

পুলিশের উদ্দেশে হাসনাত আরও বলেন, ‘আমাদের সামনে পুলিশ ভাইয়েরা রয়েছেন। আমরা আপনাদের বলতে চাই, বিএনপির পুলিশ হয় না। আওয়ামী লীগ পুলিশকে আওয়ামী লীগের বানাতে চেয়েছিল, তার পরিণতি আপনারা দেখেছেন।’

এর আগে, জেলার রাজারহাটে পথসভাতেও বক্তব্য রাখেন হাসনাত। সেখানে তিনি আওয়ামী সরকার আমলে বিভিন্ন অনিয়ম ও নির্যাতনের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের রাস্তায় গুলি করে মেরেছে। আলেমদের দাড়ি-টুপি ধরে মসজিদের মিম্বর থেকে বের করে দেওয়া হয়েছে। আমাদের স্বাধীনতা ছিল না। আমরা বলতে চাই, নতুন বাংলাদেশে আর নতুন করে চাঁদাবাজ হতে দেওয়া হবে না। আলেমদের কাছে মাইক কেড়ে নেবে এমন বাংলাদেশ হতে দেওয়া হবে না। কোনও দুর্নীতিবাজদের প্রশ্রয় দেওয়া যাবে না। ’

এ সময় তিনি কুড়িগ্রামের সন্তান ও এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদকে দলের মনোনীত ব্যক্তি হিসেবে পরিচয় করে দিয়ে তার হাতকে শক্তিশালী করার জন্য উপস্থিত জনতাকে আহ্বান জানান।

সেখানে আরও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের