‘শ্যামাসুন্দরীর পানির প্রবাহ ফিরিয়ে আনার কাজ চলতি মৌসুমে শুরু করা হবে’

রংপুর প্রতিনিধি
১৫ জুলাই ২০২৫, ১৯:১১আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৯:১১

রংপুর মহানগরীর ফুসফুস খ্যাত ১০ কিলোমিটার দীর্ঘ নগরীর ওপর দিয়ে প্রবাহিত শ্যামাসুন্দরী খাল ড্রেজিং করে পানির প্রবাহ ফিরিয়ে আনার কাজ চলতি শুষ্ক মৌসুমে শুরু করা হবে জানিয়েছেন বন ও পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা চৌধুরী।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকালে নগরীর সিও বাজার এলাকায় শ্যামাসুন্দরী খালের উৎস মুখ এলাকায় অবস্থা সরেজমিন পরিদর্শন করতে এসে তিনি এ কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, ‘ঐতিহাসিক শ্যামাসুন্দরী খালের ৬৮টি ড্রেনেজ পয়েন্ট থেকে যে বর্জ্য খালে পড়ছে- তা তুলে চেষ্টা করবো অন্তত পানির প্রবাহ ঠিক রাখা যায় কি না।’

তিনি বলেন, ‘দুটি পয়েন্টে দেখতে পাচ্ছি, বাধা আছে। এই দুটি পয়েন্ট নিয়ে সেনাবাহিনীর সঙ্গে আজকে আমি কথা বলে এসেছি। এখন সেনাবাহিনী, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড একসঙ্গে ম্যাপ নিয়ে বসবে কোথায় কোথায় বাধা আছে- পানির প্রবাহ ঠিক রাখতে তা নিরূপণ করা। সেই সঙ্গে বাধাগুলো কেন দেওয়া হয়েছিল তার যৌক্তিকতা আছে কি না- থাকলে তা সমাধান করা হবে।’

উপদেষ্টা বলেন, ‘শ্যামাসুন্দরী খালের ৬৮ পয়েন্ট থেকে আসা বর্জ্য ট্রিটমেন্টের ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য স্বল্প খরচে বর্জ্য শোধনের ব্যবস্থা করে পানির প্রবাহ ফিরিয়ে আনা সম্ভব হবে।’

এর আগে শ্যামাসুন্দরী খালের উৎস মুখ সিও বাজার এলাকায় এলে রংপুর জেলা প্রশাসক রবিউল ফয়সাল ও বিভাগীয় কর্মকর্তাসহ পানি উন্নয়ন বোর্ডের উচ্চ পদস্থ কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
ভোটে ‘কারচুপি’র অভিযোগ, রিজওয়ানাকে জিজ্ঞাসাবাদের দাবি তাহেরের
‘সরকারের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের দাওয়াত দেওয়া হয়েছে’
এক বছরে সম্পদ কমেছে রিজওয়ানার, বিদেশে দায় আছে খলিলুরের
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী