কেন লাল কাপড়ে ঢেকে দেওয়া হলো আবু সাঈদ স্ট্রিট মেমোরি স্ট্যাম্প?

রংপুর প্রতিনিধি
১৯ জুলাই ২০২৫, ০০:১৯আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০০:১৯

ইতিহাস বিকৃতির অভিযোগ তুলে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শহীদ আবু সাঈদ স্মরণে নবনির্মিত মেমোরি স্ট্যাম্প লাল কাপড় দিয়ে ঢেকে দিয়েছেন কয়েকজন শিক্ষার্থী। শুক্রবার (১৮ জুলাই) বিকালে তারা লাল কাপড় দিয়ে এটি ঢেকে দেন।

শহীদ আবু সাঈদের স্মৃতিকে অম্লান করার জন্য নির্মিত মেমোরি স্ট্যাম্প কেন ঢেকে দেওয়া হয়েছে জানতে চাইলে শিক্ষার্থী ইয়ামিন বলেন, শহীদ আবু সাঈদ স্ট্রিট মেমোরি স্ট্যাম্প তার বিপ্লবী ভূমিকাকে বিকৃত করা করা হয়েছে। আমরা দেখেছি, ১৬ জুলাই আবু সাঈদের শাহাদাতবার্ষিকীতে বেরোবিতে দুই উপদেষ্টা এলেও তারা তার কবর জিয়ারত করতে যায়নি। সেদিন তাদের উপস্থিতিতে এত ভুল কীভাবে হয়। সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রশাসনের কর্মকর্তাসহ বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী ছিলেন- তাদের উপস্থিতিতে এমন ভুলে আমরা উদ্বিগ্ন। যারা ইতিহাস বিকৃত করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অপরদিকে বেরোবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শামসুর রহমান সুমন বলেন, আমরা প্রশাসনকে জানিয়েছি। তাদের সঙ্গে নিয়েই লাল কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। আমরা মনে করি এখানে ইতিহাস বিকৃতি হয়েছে।

জানা গেছে, আবু সাঈদ স্ট্রিট মেমোরি স্ট্যাম্প লেখা ছিল, ‘রংপুরের ছেলে শহীদ আবু সাঈদ। জালেম ও জুলুমের বিরুদ্ধে যার শির ছিল চির উন্নত। তিনি বলতেন, ‘‘প্রয়োজনে শহীদ হবো, তবু মাথা নত করবো না’’। ১৬ জুলাই আসমানের দিকে দুই হাত প্রসারিত করে শাহাদাত বরণ করলেন আবু সাঈদ। এরপরই সারা বাংলাদেশ জেগে উঠে অনন্ত বিপ্লবের ওয়াদা নিয়ে।’ তবে এখানে ঠিক কোন বিষয়টিতে ইতিহাস বিকৃতি হয়েছে সে বিষয়ে কেউ কিছু বলেননি। কিন্তু ২০২৪ সালের ১৪ জুলাই আবু সাঈদ পুলিশের গুলির মুখে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন, আসমানের দিকে নয়।

প্রত্যক্ষদর্শী সাংবাদিক ও বেরোবির শিক্ষার্থীরা বলেন, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও বন উপদেষ্টা রিজওয়ানা হাসানসহ অন্য অতিথিরা মঙ্গলবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টায় আবু সাঈদ স্ট্রিট মেমোরি স্ট্যাম্পের ওপর থাকা লাল কাপড় সরিয়ে উদ্বোধন করার জন্য বেশ কিছুক্ষণ অবস্থান করলেও সেটি না করে তারা আবু সাঈদ গেটের ভেতরে স্থাপিত তোরণ ও যাদুঘরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনকে ডেকে আনেন উপাচার্য ড. শওকত আলী। এ সময় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ফয়েজ আহামেদসহ কয়েকজন কর্মকর্তা মেমোরি স্ট্যাম্পের লাল কাপড় উন্মোচন করেন। এ সময় আইন ও বন উপদেষ্টা কাছে থাকলেও তারা উন্মোচন করেননি। এরপর আবারও লাল কাপড় দিয়ে মুড়িয়ে রাখা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, আবু সাঈদের জীবনের বিনিময়েই আজ দেশ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। যারা এ ইতিহাস বিকৃত করেছে তা কেউই মেনে নেবে না। এটির প্রতিবাদ সবাই করবেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, যত দ্রুত সম্ভব আমরা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেবো।

/এফআর/
সম্পর্কিত
শহীদ জিয়ার আদর্শে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
জুলাই আন্দোলন: নিহতের সংখ্যা নিয়ে জাতিসংঘের রিপোর্ট সংশোধনের দাবি
শাপলা চত্বর হত্যাযজ্ঞসাংবাদিক গ্রেফতারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের