দিনাজপুর শিক্ষা বোর্ডে তালা, মহাসড়ক অবরোধ

দিনাজপুর প্রতিনিধি
২২ জুলাই ২০২৫, ১৮:১১আপডেট : ২২ জুলাই ২০২৫, ১৮:১১

শিক্ষা উপদেষ্টা সি আর আবরারসহ সংশ্লিষ্টদের পদত্যাগের দাবিতে দিনাজপুর শিক্ষা বোর্ডে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষা বোর্ডের সামনের মহাসড়ক অবরোধ করেছেন তারা। এতে দিনাজপুর ঢাকা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৩টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দিনাজপুর শিক্ষা বোর্ডের সামনে এসে জড়ো হন। পরে তারা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে তালা মেরে দেন। ফলে অবরুদ্ধ হয়ে পড়েন শিক্ষা বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। পরে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের সামনে মহাসড়ক অবরোধ করেন। এতে করে দিনাজপুর-ঢাকা মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এর আগে শিক্ষার্থীরা দিনাজপুর কোতোয়ালি থানা ঘেরাও করেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যায়। এ সময় তারা সেখানে বিক্ষোভ করেন।

বিকাল সাড়ে ৪টার দিকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তৌহিদুল ইসলাম শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন। এ সময় তিনি শিক্ষার্থীদের দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বস্ত করেন। কিন্তু এরপরও শিক্ষার্থীরা তাদের দাবির বিষয়ে অনড় থাকেন।

এই ঘটনায় যেকোনও পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে শিক্ষা বোর্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আন্দোলনে নেতৃত্বদানকারী বাদশা আল কাওসার বলেন, শিক্ষার্থীদের মর্মান্তিক ঘটনা পরও শিক্ষা উপদেষ্টাসহ সংশ্লিষ্টরা পরীক্ষা বন্ধ রাখেনি, এটি একটি অমানবিক কার্যক্রম। শিক্ষা উপদেষ্টার পদক্ষেপ ও এই ঘটনার সঙ্গে যারা সংশ্লিষ্ট তাদেরকে প্রত্যাহার না করা পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি চলবে। এই ঘটনায় আমরা একটি স্মারকলিপি দিয়েছি।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী