জনগণের শাসন প্রতিষ্ঠায় পিআর পদ্ধতি সর্বোত্তম: রংপুরে জামায়াত আমির

রংপুর প্রতিনিধি
২৩ জুলাই ২০২৫, ০১:০৩আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০১:০৩

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি সবচেয়ে কার্যকর ও কল্যাণকর। তিনি বলেন, ‘এই পদ্ধতি জাতির জন্য মঙ্গলজনক—সুতরাং এ প্রস্তাব মেনে নেওয়া সময়ের দাবি।’

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় রংপুর সদর উপজেলার মমিনপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এক স্মরণসভায় তিনি এসব কথা বলেন। ১৯ জুলাই জামায়াতের মহাসমাবেশে অংশ নিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া দলীয় নেতা শাহ আলমের স্মরণে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত আমির।

তিনি বলেন, ‘পিআর পদ্ধতি চালু হলে ফ্যাসিবাদ বন্ধ হবে, কালো টাকার প্রভাব এবং মাসল পাওয়ার-নির্ভর রাজনীতি বন্ধ হবে। এই পদ্ধতির মাধ্যমে একটি গুণগত মানসম্পন্ন সংসদ উপহার দেওয়া সম্ভব—আমরা সে লক্ষ্যেই লড়াই করছি। এখানে কোনও দলীয় স্বার্থ নয়, বরং জাতির স্বার্থেই আমরা এ দাবি জানাচ্ছি।’

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘পৃথিবীর ১৭৪টি দেশের মধ্যে ৯১টি দেশেই পিআর পদ্ধতি চালু রয়েছে। এমনকি এশিয়ার দুটি দেশেও এই পদ্ধতি প্রয়োগ হচ্ছে। তাই বাংলাদেশেও এটি চালুর প্রস্তাব মানতেই হবে।’

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের অনেক সোনামণি পৃথিবী থেকে বিদায় নিয়েছে—এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা।’

আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারত একটি স্বাধীন দেশ—আমরা তাদের শতবার সম্মান করি। আমরাও একটি স্বাধীন জাতি, আমাদের প্রতিও তাদের সম্মান দেখাতে হবে। আমরা পারস্পরিক সম্মান ও ন্যায়ের ভিত্তিতে সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চাই। তবে আমাদের ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তা আমরা মানব না। অতীতেও আমরা তার মূল্য দিয়েছি, ভবিষ্যতেও যদি দিতে হয়, আমরা প্রস্তুত আছি। কিন্তু জাতির সম্মান কখনো কারও কাছে বন্ধক দেব না—এটি আমাদের স্পষ্ট অবস্থান।’

স্মরণসভায় তিনি আরও বলেন, ‘শাহ আলম ভাই জামায়াতের মহাসমাবেশে অংশ নিয়েই সভাস্থলেই হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। আমরা আজ তার কবর জিয়ারত করেছি, মহান আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন—এই প্রার্থনা করছি।’

স্মরণসভায় আরও বক্তব্য দেন রংপুর মহানগর জামায়াত আমির এটিএম আযম খান, জেলা আমির গোলাম রব্বানীসহ অন্যান্য নেতারা।

এর আগে, ঢাকা থেকে হেলিকপ্টারে করে জামায়াত আমির মমিনপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অবতরণ করেন। সেখান থেকে সরাসরি প্রয়াত নেতা শাহ আলমের কবর জিয়ারত ও ফাতেহা পাঠ করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান।

/ইউএস/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি