বিএনপি ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনকে প্রাধান্য দেবে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৬ জুলাই ২০২৫, ১৭:১০আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১৭:১০

‘জনগণের ভোটে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনকে প্রাধান্য দেবে’—বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘শিশুশ্রমকে নিরসন করে কীভাবে সেসব শিশুদের লেখাপড়ার মধ্যে ফিরিয়ে আনা ও একটি সুস্থ জীবনে ফিরিয়ে আনা যায়, তা বেশি গুরুত্ব দেবে বিএনপি।’

শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টায় ঠাকুরগাঁও গোবিন্দনগরে ইএসডিও-এর জয়নাল আবেদিন হলরুমে শিশুশ্রম নিরসনে মাঠপর্যায়ে ইএসডিও-এর অভিজ্ঞতা উপস্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার কারণে শিশুশ্রম নিরসন করাটা খুব কঠিন কাজ। এরপরেও ঠাকুরগাঁওয়ে ইএসডিও এই উদ্যোগ নিয়েছে। আমি ধন্যবাদ জানাই তাদের। ইএসডিও-এর এই সফলতা প্রশংসার দাবিদার। আমি বিশ্বাস করি তাদের এই সফলতা সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়ে শিশুশ্রম নিরসন করা সম্ভব।’

ইএসডিও-এর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ-উজ্ জামানের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, সমন্বয় ও সংস্করণ মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জাহেদা পারভীন, রংপুর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শহিদুল ইসলাম, ন্যাশনাল চাইল্ড লেবার মনিটরিং কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সালমা আলী প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
রাষ্ট্রপতির হাত ধরে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু
ঠাকুরগাঁওয়ের উন্নয়নে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি আমার বড় ভাই, গর্বে বুকটা ভরে যায়: মির্জা ফয়সল
সর্বশেষ খবর
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই রাজস্ব কর্মকর্তা বরখাস্ত
কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে ৩ ট্রাক পণ্য পাচার, দুই রাজস্ব কর্মকর্তা বরখাস্ত
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
ইবির নবনির্মিত ‘শহীদ আবরার ফাহাদ হল’ উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
সাম্রাজ্যবাদী যুদ্ধ জোটে বাংলাদেশকে যুক্ত না করতে সরকারের প্রতি আহ্বান মুক্তি কাউন্সিলের
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
‘ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন’
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ