ভারত-বাংলাদেশের মানুষের মাঝে সম্পর্ক খুব গভীর: ভারতের সহকারী হাইকমিশনার

হিলি প্রতিনিধি
৩০ জুলাই ২০২৫, ২২:৩৬আপডেট : ৩০ জুলাই ২০২৫, ২২:৩৬

রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেছেন, ‘ভারত-বাংলাদেশের মানুষের মাঝে খুব গভীর সম্পর্ক রয়েছে। দুদেশের ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে এই সম্পর্ক আরও শক্ত হতে পারে।’

বুধবার (৩০ জুলাই) বিকাল ৩টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের শূন্যরেখায় ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

ভৌগোলিক দিক থেকে হিলি গুরুত্বপূর্ণ এলাকা উল্লেখ করে মনোজ কুমার বলেন, ‘উভয় দেশের ব্যবসায়ীরা নিজেদের মধ্যে আলাপ-আলোচনার মাধ্যমে তাদের যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধান করে এ সম্পর্ককে আরও এগিয়ে নিতে পারে।’

বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও ভারতের হিলি এক্সপোর্টস ও ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে হিলি এক্সপোর্টস কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন মণ্ডলের নেতৃত্বে ১০ সদস্যের ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দল অংশ নেয়। বাংলা হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমানের সভাপতিত্বে ১৫ সদস্যের একটি বাংলাদেশি ব্যবসায়ী প্রতিনিধি দল অংশ নেয়। এ সময় বক্তারা ভারত অংশে রাস্তা সম্প্রসারণ, কোয়ারেন্টাইন অফিস স্থাপন, দুই দেশের মাঝে পণ্য আমদানি-রফতানির সময় বাড়ানোসহ বন্দরের ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরেন ও এসব সমস্যা দ্রুত সমাধানে সহকারী হাইকমিশনারের সহযোগিতা কামনা করেন। বৈঠকে উভয় দেশের আমদানি রফতানি কারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ীরা, কাস্টমস কর্মকর্তা, ইমিগ্রেশন কর্মকর্তা ও থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

/এএম/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের