ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন: সিইসি

রংপুর প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৫, ১৮:১৮আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ২০:২৯

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আগামী ফেব্রুয়ারি (২০২৬) মাসের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে।’

শনিবার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় রংপুর নগরীর উত্তম এলাকায় বিভাগীয় কমিশনার কার্যালয়ে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর বিভাগের ৮ জেলার ডিসি-এসপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, ‘এবারের নির্বাচনে কাউকেই বিশৃঙ্খলা করার কোনও সুযোগ দেওয়া হবেনা। যে কেউ অরাজকতা করার চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিরোধ করা হবে। নির্বাচনে কেউ একজন গোলমাল করলো বা বিশৃঙ্খলা করার চেষ্টা করলেই সঙ্গে সঙ্গেই ওই কেন্দ্রের ভোট স্থগিত করা হবে না। প্রপার তদন্ত করে দেখা হবে তারপর প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এবার আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে থাকবে। কোনও ধরনের অরাজকতা কাউকেই করতে দেওয়া হবে না।’

তিনি বলেন, ‘আগের নির্বাচনি ও প্রশাসনের কর্মকর্তারা যারা বিগত প্রহসনের নির্বাচনে সহায়তা করেছিল তাদের কাউকেই এবারের নির্বাচনে দায়িত্ব দেওয়া হবে না’ জানিয়ে তিনি বলেন, ‘এবার আমরা প্রশাসনে স্বচ্ছ কর্মকর্তাসহ নতুন করে পুলিশ ও প্রিসাইডিং অফিসার দিয়ে নির্বাচন করা হবে। আমরা যাচাই-বাছাই করছি। তবে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার, ডিআইজি, ডিসি, এসপি ও পুলিশ কমিশনার আমাকে আশ্বস্ত করেছে রংপুর বিভাগে সংসদ নির্বাচনে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’

সিইসি বলেন, ‘নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি। আশা করছি, জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোটকেন্দ্রে এসে ভোট দেবেন।’

এর আগে রংপুর বিভাগীয় কমিশনার শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী রংপুর বিভাগের আট জেলার ডিসি-এসপিসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে সিইসি রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা শোনেন। তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

/এফআর/
সম্পর্কিত
এমপি মাসুদের দম্ভোক্তির জোর কোথায়?
দুই ঘণ্টায় ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করেছি, পাওয়ারে এমপি হইছি
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের