পঞ্চগড় সীমান্ত দিয়ে আরও ২৩ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ

পঞ্চগড় প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৫, ১৬:২৩আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১৬:২৩

পঞ্চগড় সীমান্ত দিয়ে আবারও ২৩ জনকে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এর মধ্যে ১৩ জন নারী ৯ জন পুরুষ এবং একজন শিশু।

বুধবার (১৩ আগস্ট) ভোরে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত এলাকা দিয়ে তাদের ঠেলে দেওয়া হয়। সকালে ঘাগড়া বড়বাড়ি এলাকায় চলাফেরা করতে দেখে ঘাগড়া বিওপির টহল দল তাদের আটক করে থানা পুলিশে হস্তান্তর করে।

পুলিশ তাদের নাম ঠিকানা যাচই বাছাই করছে। সঠিক পরিচয় নিরূপণ করে তাদের অভিভাবকের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। তাদের বাড়ি যশোরে।

সীমান্ত সূত্র জানায়, বুধবার ভোরে হাড়িভাষা ইউনিয়নে নীলফামারী ৫৬ বিজিবির আওতাধীন ঘাগড়া বিওপির বিওপির সীমান্ত পিলার ৭৫৭/০২এস থেকে এর ৬০০ বাংলাদেশের অভ্যন্তরে হাড়িভাসা এলাকায় বিএসএফ তাদের ঠেলে দেয়। পরে বিজিবি আটকদের সদর থানায় হস্তান্তর করে।

পুলিশ বলছে, থানায় তাদের নাম ঠিকানা যাচাই-বাছাই করা হচ্ছে। আপাতত তাদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হবে। সঠিক পরিচয় পাওয়ার পর আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হবে। 

পঞ্চগড় থানার ওসি আব্দুল্লাহ হিল জামান জানান, তাদের থানায় রাখা হয়েছে। পরিবারের খোঁজ নেওয়া হচ্ছে। ঠিকানা বা অভিভাবকদের পেলে হস্তান্তর করা হবে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি