জাপার ৩ নেতাকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা

রংপুর প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৫, ১৯:৪০আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ১৯:৪০

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ সব নেতাকর্মীদের বিরুদ্ধে হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও মব ভায়োলেন্স বন্ধের দাবিতে বুধবার (১৩ আগস্ট) বিকালে রংপুর মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির জেলা ও মহানগরের নেতারা।

মিছিল শেষে জাতীয় পার্টির তিন নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হক চুন্নুকে জাতীয় বেঈমান আখ্যা দিয়ে তাদের কুশপুত্তলিকা দাহ করেছেন দলের নেতাকর্মীরা। সেই সঙ্গে ওই তিন নেতাকে রংপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

এর আগে বুধবার বিকালে রংপুর নগরীর সেন্ট্রাল রোডে অবস্থিত জাতীয় পার্টির কার্যালয় থেকে দলের কো-চেয়ারম্যান সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে একটি বিরাট বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। মিছিলকারীরা জাপা থেকে বহিষ্কৃত আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হক চুন্নুর ছবি দিয়ে কুশপুত্তলিকা বানিয়ে জুতা-স্যান্ডেল লাগিয়ে বহন করে নগরীর পায়রা চত্বরে এনে আগুন ধরিয়ে দেন। তাদের কুশপুত্তলিকা পদদলিত করে বেঈমান আখ্যা করেন নেতারা।

মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও দলীয় কার্যালয়ের সামনে ফিরে এসে সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন জাপার কো-চেয়ারম্যান ও সাবেক সিটি মেয়র এবং মহানগর সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাপার আহ্বায়ক আজমল হোসেন লেবু ও জাপা নেতা আব্দুর রাজ্জাকসহ অন্য নেতৃবৃন্দ।

সমাবেশে সাবেক সিটি মেয়র মোস্তফা অভিযোগ করেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করতে চরম ভাবে ব্যর্থ। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। মববাজি, সন্ত্রাস চাঁদাবাজি চলছে মানুষের কোনও নিরাপত্তা নেই। সারা দেশে মব ভায়োলেন্সের নামে হত্যা, গুম, চাঁদাবাজি ও সন্ত্রাসের মহোৎসব চলছে। কয়েকদিন আগে রংপুরের তারাগঞ্জে দলিত সম্প্রদায়ের দুই জনকে চোর অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। নগরীর বুড়িরহাটে ১২ বছরের শিশুকে জবাই করে হত্যা করা হয়েছে। আইনশৃঙ্খলার অবনতি এমন পর্যায়ে চলে গেছে দিন-দুপুরে মানুষকে খুন করা হলেও কোনও বিচার হচ্ছে না। দেশে মবতন্ত্র  চললেও সরকার তা প্রতিরোধে ব্যর্থ।

তিনি বলেন, আমি বাড়ি নিরাপদে ফিরে যাবো- তার কোনও গ্যারান্টি নেই। কারোরই জীবনের নিরাপত্তা নেই- আমরা আইয়ামে জাহেলিয়াতের যুগে পদার্পণ করছি। বর্তমান সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা ঘোষণা করেছে- বিদেশেও তাই বলেছে। অথচ এনসিপির নেতা নাসির বলছেন, নির্বাচন হবে না। এনসিপির এতবড় স্পর্ধা হয় কীভাবে- তারা কি সরকারের চেয়ে শক্তিশালী মনে হয়?

দেশের আইনশৃঙ্খলার যে অবস্থা তাতে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করে বলেন, যদি সেনাবাহিনী ও পুলিশ দায়িত্ব নিয়ে কয়েক দফায় নির্বাচন করে তাহলেই ভালো নির্বাচন সম্ভব।

মোস্তফা বলেন, আমাদেরে চেয়ারম্যান জি এম কাদেরের বিরুদ্ধে একটি খুনসহ ১৮টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। একইভাবে সারা দেশে দলের নেতাকর্মীদের নামে শত শত গায়েবি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। দেশের এক কোটি মানুষকে ওই সব মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ফলে পুলিশও তদন্ত করে কূলকিনারা পাচ্ছে না। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানান।

পাশাপাশি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতাকারী আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার ও মুজিবুল হক চুন্নুকে বেঈমান আখ্যা দিয়ে তাদের রংপুর বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করেছেন তিনি। এই নেতা বলেন, তাদের রংপুর বিভাগের যেখানেই পাওয়া যাবে সেখানে বাজপাখির মতো উড়ে গিয়ে ধরে এনে দিগম্বর করে যা করার তাই করা হবে। কারণ তারা জাতীয় বেইমান, তারা শেখ হাসিনার ছবি লাগিয়ে নির্বাচন করেছে তারা এখন জাতীয় পার্টিকে ভাঙার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

/এফআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বড় ধরনের পরিবর্তন আনছে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় চ্যালেঞ্জ কী, জানালেন সিইসি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম