রংপুরের সেই রূপলাল ও প্রদীপের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান

রংপুর প্রতিনিধি
২১ আগস্ট ২০২৫, ১০:২০ আপডেট : ২১ আগস্ট ২০২৫, ১৭:৩৯

রংপুরের তারাগঞ্জে মব তৈরি করে পিটিয়ে হত্যাকাণ্ডের শিকার মুচি সম্প্রদায়ের রূপলাল দাস ও তার ভাগ্নিজামাই প্রদীপ দাসের পরিবারের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২০ আগস্ট) দুপুরে রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের ঘনিরামপুরে নিহত রূপলালের পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়ার সময় এ কথা বলেন রংপুর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক গোলাম রসুল বকুল।

গোলাম রসুল বলেন, বিএনপি মব জাস্টিসের রাজনীতি করে না। এটাকে জঘন্য কর্মকাণ্ড বলে মনে করে। সেই সঙ্গে ফ্যাসিস্ট ও ফ্যাসিস্টের দোসরসহ কিছু ষড়যন্ত্রকারীরা যাতে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়, দেশে একটা অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন না হয়, তারই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারাগঞ্জে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

তিনি বলেন, রূপলাল ও প্রদীপ দাসের পরিবারের দায়িত্ব তারেক রহমান গ্রহণ করেছেন, এ কথা তাদের পরিবারকে জানাতে বলেছেন। তারেক রহমান ও বিএনপি সবসময় তাদের পাশে থাকবে। সেই সঙ্গে ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানায় বিএনপি।

এর আগে বিএনপি নেতৃবৃন্দ নিহত রূপলাল দাসের বাড়িতে আসেন, সেখানে তার স্ত্রী মালতী রানী ও মেয়ে নুপুরের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন।

উল্লেখ্য, গত ৯ আগস্ট রাতে মুচি সম্প্রদায়ের রূপলাল দাস ও তার ভাগ্নিজামাই প্রদীপ দাস ভ্যানে করে তাদের বাড়িতে ফেরার পথে বুড়িরহাট এলাকায় তাদের চোর সন্দেহে নিষ্ঠুরভাবে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হওয়ার পর দেশে ও বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
হেফাজতের আমিরের সঙ্গে রাশেদ খাঁনের কী কথা হলো?
বাবা-মাকে হারানো এতিম পাঁচ কন্যার পাশে প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম