ছাত্রীদের ‘কুপ্রস্তাব’ দেওয়ার অভিযোগে চাকরি হারালেন সাবেক সমন্বয়ক

রংপুর প্রতিনিধি
২৩ আগস্ট ২০২৫, ১৩:১৩আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ১৩:১৩

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কিক স্কলারশিপ প্রোগ্রাম প্রকল্পে চুক্তিভিত্তিক ‘কোর্স ইন্সট্রাক্টর’ পদ থেকে বহিষ্কার করা হয়েছে রংপুর মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রহমত আলীকে। স্কলারশিপ প্রদানের কথা বলে নারী শিক্ষার্থীদের ‘কুপ্রস্তাব’ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে জার্মানভিত্তিক সংস্থাটি।

বৃহস্পতিবার (২১ আগস্ট) জরুরি মিটিংয়ে সংস্থাটি এই সিদ্ধান্ত নেয়। শুক্রবার (২২ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শওকাত আলী।

তিনি বলেন, ‘তার (রহমত) বিরুদ্ধে নারীঘটিত একটি অভিযোগ ওঠে। তখন সংস্থাটি কোর্স ইন্সট্রাক্টর পদ থেকে তাকে বহিষ্কার করে। তারা মিটিং করেই সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু তার নিয়োগ, বেতন সবকিছুই সংস্থাটি বহন করে। এখন তারা অন্য ইন্সট্রাক্টর নেবে।’

এর আগে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রহমত আলীর একাধিক স্ক্রিনশট ফাঁস হয়। সেখানে দেখা যায় তিনি বলছেন, ‘তোমার প্রতি আমার প্রবল আকর্ষণ, আই নিড ইউ, নরমালি আমার প্রেমিকাকেও আমি না ছুঁতে প্রতিজ্ঞ, জানি না তুমি কীভাবে নাও, আমি সত্যিই তোমাকে কামনা করি, আমার সঙ্গে থাকবে তো?’ ইত্যাদি মেসেজ দিতে দেখা যায়।

এ ছাড়াও কোর্স ইন্সট্রাক্টর হলেও নিয়মিত ক্লাস না করানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একাধিক শিক্ষার্থী জানান, তিনি ক্লাসের চেয়ে রাজনীতিতে বেশি সক্রিয়। সারাদিন প্রোগ্রামার আন্দোলন নিয়েই থাকেন তিনি।

তার কোর্সের শিক্ষার্থী মো. রাসেল বলেন, ‘তিনি (রহমত আলী) নিয়মিত ক্লাসে আসতেন না। যখন মন চাইতো আসতো।’

এ বিষয়ে জানতে রহমত আলীকে একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি। তবে তিনি তার ফেসবুক স্ট্যাটাসে দাবি করেছেন, পুরোটাই ষড়যন্ত্র। এগুলো এডিট করে তৈরি করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
আবু সাঈদ হত্যা মামলারোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাজাপ্রাপ্ত সাবেক উপাচার্যকে ট্রাইব্যুনালে হাজির
বেরোবির নতুন উপাচার্য অধ্যাপক আনিসুর রহমান, বিদায় নিচ্ছেন শওকত আলী 
রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নির্বিচারে গাছ কাটার অভিযোগ, শিক্ষার্থীদের ক্ষোভ
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের