সড়ক দুর্ঘটনায় গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুকসহ ১৫ জন আহত

দিনাজপুর প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৫, ১৩:০২ আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৩:০২

ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা দিয়েছিলেন গণঅধিকার পরিষদের দলীয় মুখপাত্র সিনিয়র সহসভাপতি ফারুক হাসান (৩৩) ও শের-এ-বাংলা নগর ছাত্রঅধিকার পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান (২৫)। পথিমধ্যে দিনাজপুরের পার্বতীপুর আমবাড়ি এলাকায় তাদের বহনকারী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি জলাশয়ে পড়ে যায়।

আজ রবিবার (২৪ আগস্ট) ভোর ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি জলাশয়ে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দ্রুত আহতদের উদ্ধার করা হয়। তাদের মধ্যে কয়েকজনকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

আমবাড়ি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান জানান, আহতরা গুরুতর নয়। তাদেরকে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
বিরোধ মেটাতে সালিশ, চেয়ারম্যানের সামনেই দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম