গাইবান্ধা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামানকে বহিষ্কার

গাইবান্ধা প্রতিনিধি
২৪ আগস্ট ২০২৫, ১৯:২৬আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৯:২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি নাহিদুজ্জামান নিশাদকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এখন থেকে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনও প্রকার যোগাযোগ না রাখার জন্য নির্দেশ দেওয়া হলো।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট আমার দেশ পত্রিকায় ‘বিএনপির বড় পদ কিনলেন আওয়ামী লীগের ডামি প্রার্থী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়, যা নিয়ে জেলা বিএনপির মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘আওয়ামী লীগের রাতের ভোট ও ডামি নির্বাচন সফল করতে দুবার হয়েছিলেন প্রার্থী। গত বছরের ৫ আগস্ট জুলাই বিপ্লবে ফ্যাসিবাদী সরকার ক্ষমতাচ্যুত হলে পাল্টিয়ে ফেলেন ভোল। যোগাযোগ করেন করে অভ্যুত্থানপন্থি বড় দল বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে, মেলে অভাবনীয় সাফল্য। পেয়েছেন গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতির পদ। তিনি কয়েক কোটি টাকার বিনিময়ে এই পদ বাগিয়েছেন বলে অনেক নেতাকর্মী বলে বেড়াচ্ছেন।

/এসটিএস//এএম/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী