যুবককে শিশু দেখিয়ে জামিনের ঘটনায় সংশ্লিষ্ট আইনজীবীর বিরুদ্ধে মামলার নির্দেশ

গাইবান্ধা প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫

গাইবান্ধায় আলোচিত হ্যাকার চক্রের হোতা পলাশ রানাকে (২৫) শিশু হিসেবে দেখিয়ে জাল জন্মনিবন্ধন তৈরি করে জামিন নেওয়ার ঘটনায় অভিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট শেফাউল ইসলাম রিপনের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) জেলা শিশু আদালতের বিচারক আদালতের পেশকারকে মামলার নির্দেশ দেন। বিকালে আদালতের পেশকার সালাহউদ্দিন বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় অভিযোগ জমা দেন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুল ইসলাম তালুকদার বলেন, ‘লিখিত এজাহার হাতে পেয়েছি। তবে কিছু সংশোধন ও বিয়োজনের জন্য বাদীকে বলা হয়েছে। সেটি হাতে পেলেই মামলা রুজু করা হবে।’

এ বিষয়ে পেশকার সালাহউদ্দিন বলেন, ‘আদালতের নির্দেশে বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছি। অভিযোগটি থানায় মামলা হিসেবে রুজু করার প্রক্রিয়া চলছে।’

তবে অভিযুক্ত আইনজীবী শেফাউল ইসলাম রিপন সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মামলা হলে সেটি আদালতে মোকাবিলা করবো।’

উল্লেখ্য, গত ১৫ জুলাই ভোরে সেনা-পুলিশ যৌথ অভিযানে গোবিন্দগঞ্জের তালুককানুপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে হ্যাকার চক্রের হোতা পলাশ রানা ও সহযোগী সুমন মিয়া, সাইদুল ইসলাম ও আবু সাইদ লিটনকে আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ সিম, মোবাইল ও প্রযুক্তিগত ডিভাইস উদ্ধার হয়। সরকারি ভাতা হ্যাক করে লাখো টাকা আত্মসাতের অভিযোগে তাদের কারাগারে পাঠানো হয়।

গত ২০ জুলাই আমলি আদালতে জামিন চেয়ে ব্যর্থ হলে, ২৭ জুলাই দায়রা জজ আদালতে মিস কেস করেন আইনজীবী শেফাউল ইসলাম রিপন। কিন্তু মামলাটির তথ্য গোপন রেখে তিনি ৩ আগস্ট শিশু আদালতে পলাশকে ১৭ বছর ৭ মাস বয়সী দেখিয়ে ভুয়া জন্মনিবন্ধন দিয়ে জামিন আদায় করেন। আদালত তা মঞ্জুর করলে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

১২ আগস্ট দায়রা জজ আদালতে এ জালিয়াতির তথ্য উপস্থাপন করেন আইনজীবী সরওয়ার হোসেন বাবুল। তিনি জানান, ৪ আগস্ট ইস্যুকৃত জন্মনিবন্ধনে জন্মতারিখ দেখানো হয় ১৫ জানুয়ারি ২০০৮, অথচ জাতীয় পরিচয়পত্রে তা ১ জুন ২০০০ (২৫ বছর ২ মাস)। মামলার এজাহারেও বয়স ২৫ বছর উল্লেখ রয়েছে।

এর আগে, পাবলিক প্রসিকিউটর (পিপি) আবু বকর সিদ্দিক ছানা জানান, আদালতের নির্দেশে ওই জামিন বাতিল করা হয়েছে এবং সংশ্লিষ্ট আইনজীবীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
কেমন আছেন মিন্নি?
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
সর্বশেষ খবর
ফুলহামের বর্ষসেরা বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান
ফুলহামের বর্ষসেরা বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান
জামাল ভূঁইয়া বললেন, ‘ওরা অপেশাদার কাজ করেছে’
জামাল ভূঁইয়া বললেন, ‘ওরা অপেশাদার কাজ করেছে’
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিল চান তদন্তকারীরা
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিল চান তদন্তকারীরা
বাধা দিতেই ছুরিকাঘাত, পুলিশ পরিদর্শকের মোবাইল-টাকা লুট
বাধা দিতেই ছুরিকাঘাত, পুলিশ পরিদর্শকের মোবাইল-টাকা লুট
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
মন্ত্রী বললেন বাবা শোনো, বিক্ষোভকারী বললেন ‘এখানে দেশ বিক্রি হচ্ছে, ঢুকতে দেবো না’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না