গাইবান্ধায় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩

গাইবান্ধা প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৪ আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩৭ কেজি ওজনের কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার করেছে র‌্যাব-১৩-এর একটি আভিযানিক দল। এ সময় তিন জনকে আটক করা হয়।

বুধবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সিটিসি র‌্যাব-১৩-এর নায়েক সুবেদার আব্দুর রউফের নেতৃত্বে একটি দল গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের ১নং কাটাবাড়ী গ্রামের বাগদা বাজার এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করে।

আটকরা হলেন- উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে মিজানুর রহমান (৩৫), একই এলাকার আব্দুল কুদ্দুস শেখের ছেলে লিটন মিয়া (৩০) এবং নীলফামারীর সৈয়দপুর উপজেলার বড়াই গ্রামের অনিল চন্দ্র সরকারের ছেলে শিবু সরকার (৩০)।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মূর্তিটি দিনাজপুর কাহারোল প্রত্নতাত্ত্বিক অধিদফতরে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এতে এটি আসল কষ্টিপাথরের তৈরি বলে ধারণা পাওয়া গেছে। মূর্তিটির আনুমানিক ওজন ৩৭ কেজি এবং মূল্য কোটি টাকারও বেশি।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ‘মূর্তিটি দেখতে কষ্টিপাথরের মতো হলেও বিশেষজ্ঞ পরীক্ষা-নিরীক্ষার পরই প্রকৃত গুণাগুণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
কিশোর অপরাধ দমনে সাঁড়াশি অভিযান, আটক ৫৪৭
পাসপোর্টে বাবার পরিচয় পাল্টে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ৪
রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ, দুই কসাইয়ের কারাদণ্ড
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম