ডাকসুতে বিজয় উপলক্ষে কুড়িগ্রামে শিবিরের দোয়া মাহফিল

কুড়িগ্রাম প্রতিনিধি
১১ সেপ্টেম্বর ২০২৫, ২১:১১আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ২১:১১

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন-২০২৫-এ ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ ও অভূতপূর্ব বিজয়ে কুড়িগ্রামে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা ছাত্রশিবির। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম শহরের গাড়িয়ালপাড়ায় সংগঠনের জেলা কার্যালয়ে এই আয়োজন করা হয়।

শিবিরের জেলা সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদীনের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিককল্যাণ ফেডারেশন কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি আতাউর রহমান।

প্রধান অতিথি আতাউর রহমান তার বক্তব্যে বলেন, ‘ডাকসুর মতো ছাত্রশিবিরকে দেশের সকল প্রতিষ্ঠানে চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যমে বিজয় অর্জন করতে হবে। সততা, আদর্শ ও নৈতিকতা দিয়ে মানুষের মন জয় করতে হবে। ডাকসুতে সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকার ও মতামত প্রতিফলিত হওয়ায় আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি।’

দোয়া মাহফিলে উপস্থিত শিবির নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের উদ্দেশে আতাউর রহমান বলেন, ‘শিক্ষা বলতে বোঝায়- প্রচলিত শিক্ষাব্যবস্থার সঙ্গে আল্লাহ প্রদত্ত কোরআন, রাসুল (সা.)-এর সুন্নাহ ও ইসলামি শরীয়তের জ্ঞান অর্জন এবং তা জীবনে প্রয়োগ করা। এটি শুধু ইবাদতের বিষয় নয় বরং মানব জীবনের সব দিক। আচার-আচরণ, নৈতিকতা, সামাজিক সম্পর্ক, অর্থনীতি, রাজনীতি, সবকিছুকে সঠিক পথে পরিচালনার মূল চাবিকাঠি।’

জেলা ছাত্রশিবিরের দায়িত্বশীলদের উপস্থিতিতে দোয়া মাহফিলের মাধ্যমে আয়োজন সম্পন্ন করা হয়।

/কেএইচটি/
সম্পর্কিত
ছাত্রীদের নিয়ে ফেসবুকে অশালীন পোস্ট, ক্ষমা চাইলেন শিবিরকর্মী
সংখ্যাগরিষ্ঠতা পেয়েও প্রতিশ্রুতি রাখতে পারেনি শিবির প্যানেল
আম্মারের দাফতরিক ব্যয়ের হিসাবে অসঙ্গতির অভিযোগ রাবি শিবির সভাপতির
সর্বশেষ খবর
সবুজ সোনার শহর উরুয়াপান
সবুজ সোনার শহর উরুয়াপান
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
ইরানি ট্যাংকারে মার্কিন হামলা, উত্তপ্ত খার্গ দ্বীপ
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
এরপর ঢাকায় লংমার্চ হবে, চিড়ামুড়ি নিয়ে চলে আসবেন: জামায়াত আমির
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
বয়স জালিয়াতির দায়ে নিষিদ্ধ রোহিত 
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ