দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যানসহ ১০ জন কারাগারে

দিনাজপুর প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৭আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় দিনাজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন ও তার ছেলেসহ ১০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আলমগীর কবীর এ আদেশ দেন। দিনাজপুর আদালত পুলিশের পরিদর্শক আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‌‘বিকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

আসামিরা হলেন- জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন, তার ছেলে মো. নিশান, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন মণ্ডল, নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আইনুল হক, আজিজুল হক, জামিনুর রহমান, মোমিনুল ইসলাম, আজিজার রহমান এবং সাজেদুর রহমান সবুজ।

মামলার এজাহারে থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট দুপুর ২টার দিকে নবাবগঞ্জ উপজেলার তপনঘাট এলাকায় আওয়ামী লীগ অফিসে গোপন মিটিং হয়। মিটিয়ের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধীদের মিছিলে সাবেক এমপি শিবলী সাদিক ও তার চাচা দেলোয়ার হোসেনের নির্দেশে ককটেল, ধারালো হাঁসুয়া, লোহার রড, চায়নিজ কুড়াল ও অন্যান্য দেশি অস্ত্র নিয়ে হামলা চালান।

এ ঘটনায় চলতি বছরের ৮ জানুয়ারি নবাবগঞ্জ উপজেলার তপনঘাট গ্রামের বাসিন্দা ও স্বেচ্ছাসেবক দলের কর্মী নজরুল ইসলাম (৪০) বাদী হয়ে নবাবগঞ্জ থানায় মামলা করেন। মামলায় গত ১৮ মে আসামিরা উচ্চ আদালতে জামিনের আবেদন করলে আদালত নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। তারা দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হলে আট সপ্তাহের জামিন মঞ্জুর করা হয়। বুধবার জামিনের মেয়াদ শেষ দিনে আসামিরা জামিনের আবেদন করলে শুনানি শেষে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

/এএম/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি