গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে জুলাইযোদ্ধার মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৯

গাইবান্ধায় বৈদ্যুতিক বোর্ড মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনারুল মিয়া (২০) নামের এক তরুণ জুলাইযোদ্ধা প্রাণ হারিয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের নিজ বসতবাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

আনারুল মিয়া ওই ইউনিয়নের খামার বোয়ালী গ্রামের ছাইদালী মিয়ার ছেলে। তিনি ‘সি’ ক্যাটাগরির জুলাইযোদ্ধা ছিলেন।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টার দিকে বাড়ির একটি ঘরের বৈদ্যুতিক বোর্ড নষ্ট হয়ে গেলে আনারুল নিজেই তা মেরামতের চেষ্টা করেন। এ সময় হঠাৎ শর্টসার্কিট হয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

প্রতিবেশী হোসেন মিয়া বলেন, ‘মূলত বাড়ির বৈদ্যুতিক কাজ করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। ছেলেটি খুব ভালো ছিল। তার মৃত্যুতে আমরা সবাই মর্মাহত।’

শোক প্রকাশ করে বাবা ছাইদালী মিয়া বলেন, ‘আমার ছেলেকে হারিয়ে আমি ভীষণ কষ্ট পাচ্ছি। এটি সম্পূর্ণ দুর্ঘটনা। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানানো হয়েছে।’

বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা জেলা জুলাইযোদ্ধা কমিটির সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘অসাবধানতার কারণে দুর্ঘটনায় আমরা একজন মূল্যবান সহযোদ্ধাকে হারালাম। রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় রাষ্ট্রীয়ভাবে তাকে নিজ বাড়িতে সম্মান জানানো হবে। এরপর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।’

তিনি আনারুলের আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি