দায়িত্ব পালনকালে অসুস্থ হয়ে পুলিশ সদস্যের মৃত্যু

হিলি প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৯ আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৯

দিনাজপুরের ঘোড়াঘাট থানায় দায়িত্ব পালনকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মিজানুর রহমান (৫৮) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিজানুর রহমান গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের কলোরগাছা মাস্টারপাড়া এলাকার বাসিন্দা। তিনি ঘোড়াঘাট থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুরে ঘোড়াঘাট থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি ডাক বিলির জন্য হাকিমপুর সার্কেল অফিসের উদ্দেশে রওনা করেন কনস্টেবল মিজানুর রহমান। উপজেলার ডুগডুগি বাজার এলাকায় পৌঁছালে সেখানে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আনা হয়। সেখানে ইসিজিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করার পর কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন এবং তার হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়।

এক বছর পর মিজানুর রহমানের চাকরি থেকে অবসরে যাওয়ার কথা ছিল। তিনি ১৯৮৭ সালে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করেন। সৎ ও দায়িত্বশীল পুলিশ সদস্য হিসেবে এলাকায় তার পরিচিতি ছিল। তার মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ রবিবার বাদ আসর জানাজা শেষে তাকে গ্রামের বাড়িতে দাফন করার কথা রয়েছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক পুলিশ সদস্য মিজানুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

/কেএইচটি/
সম্পর্কিত
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
৪৫ বছর পর স্বীকৃতি, বীরাঙ্গনা ফুলমতির শেষ বিদায় লাল-সবুজের পতাকায়
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, আবারও শীর্ষে মিরপুর 
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম