ভারত থেকে ভেসে আসা ঢলে গাছের গুঁড়ি ধর‌তে গি‌য়ে নিখোঁজ ধান ব্যবসায়ী

কুড়িগ্রাম প্রতিনিধি
০৬ অক্টোবর ২০২৫, ১৩:৫৩ আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ১৩:৫৩

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নে ভারত থেকে ঢলে ভেসে আসা গাছের গুঁড়ি সংগ্রহ কর‌তে গি‌য়ে দুধকুমার নদে এক ধান ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। সোমবার (৬ অক্টোবর) সকালে ইউনিয়নের খেলার‌ ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয়‌দের সঙ্গে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নি‌খোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান শুরু ক‌রে। নাগেশ্বরী থানার ডিউটি অফিসার মে‌হেরু‌ন্নেসা এ তথ্য নিশ্চিত করেছেন।

নি‌খোঁজ ব্যবসায়ীর নাম মনসুর আলী (৪৫)। তিনি বেরুবাড়ী ইউনিয়নের ৮নং ইউনিয়নের খামার নকুলা এলাকার বাসিন্দা এবং ওই এলাকার আমজাদ হো‌সেনের ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার দুপুর থেকে উজানের ঢলে দুধকুমার ন‌দের পানিতে হাজার হাজার গাছের গুঁড়ি ভেসে আসতে শুরু ক‌রে। ন‌দের তীরের লোকজন বিভিন্নভাবে সেগু‌লো সংগ্রহ করতে থাকেন। সোমবার সকালে অন্যদের মতো মনসু‌রও গাছের গুঁড়ি সংগ্রহ কর‌তে শুরু করেন। এ সময় হঠাৎ তিনি ন‌দের পানিতে নি‌খোঁজ হন। স্থানীয়‌দের সঙ্গে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তার খোঁজ শুরু করলেও সোমবার দুপুর ১টা পর্যন্ত তা‌র কোনও সন্ধান পাওয়া যায়নি।

নাগেশ্বরী থানার ডিউটি অফিসার মে‌হেরু‌ন্নেসা বলেন, নি‌খোঁজ ব্যক্তির সন্ধানে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা কাজ করছেন। তবে দুপুর পর্যন্ত তার সন্ধান মেলেনি।

/এফআর/
সম্পর্কিত
পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে চীনের নতুন বিশ্বরেকর্ড
অ্যালকালাইন পানি নিয়ে এত মাতামাতি কেন? উপকারিতা কতটা সত্য
তীব্র পানির সংকটে ইসরায়েল
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম